কাঁদছে আশরাফুল ও কাঁদলে তো আমরাও কাঁদি
আশরাফুল ।আশারফুল।আশরাফুল ২২ গজের পপিং ক্রিজে আর আমার মত অসংখ্য মানুষ দারুণ আশায়।আশরাফুল আছে মানে বাংলাদেশের জেতার সম্ভাবনা আছে। সে যত ভয়ানক বোলার হোক না কেন?স্কূপ শটে বল উড়িয়ে দিয়েছে সীমানার বাইরে।আমরাও ভেসে গেছি আনন্দের বণ্যায় ।আশরাফুল পারে। আশরাফুল যে কোন কন্ডিশনে ম্যাচ বাঁচাতে পারে। আমাদের জিতার উপলক্ষ করে দিতে পারে।
মানুষ হিসেবে আশরাফুল সহজ সরল।কোন অহংকার নাই।মিশুক। সেই ছেলের উপর দিয়ে কতই না ঝড় গেল? এই নির্বাচক কমিটির আগের কমিটি তাকে এমন বেকায়দায় ফেলে দিল আর ব্যাড প্যাচও ছাড়ছিল না। আশরাফুল খারাপ খেললে প্রধান নির্বাচক আকরামের খুশির শেষ নাই। তার ভাতিজা তামিমকে বাদ দিলে তিনি পদত্যাগের চিঠি দেন। কত নাটক। আশরাফুল মাঠে খেলতে গেলে জানিয়ে দেন আজ ফিফটি শতক না হাকালে দল থেকে বাদ।সঙ্গে ব্যাড প্যাচ তো আছেই। আশরাফুলকে কটবিহাইন্ড আউট দেয়া হলো অথচ রিপ্লেতে দেখা গেল বল ব্যাট ছুইনি। এলবি দেয়া হলো অথচ স্পষ্ট ব্যাট প্যাড হয়েছে এমনটি হয়েছে অনেকবার। দুর্ভাগ্য আর জাতীয় দলে খেলতে না পারার ব্যথা।হতাশা এর মধ্যে দিয়ে কি দুষ্টচক্র তাকে ট্রাপে ফেলে দিল।তাদের কথামত খেললে দারুণ ভবিষ্যৎ আর না খেললে জাতীয় দলেও আর খেলা লাগবে না। ভবিষ্যৎ শূণ্য। আশরাফুল ফাঁদে পরলেন।হতাশা আর নির্মম পরিহাসের কারণে।
আশরাফুল কিন্তু গড ফাদার হওয়ার মত ডেভিল নন। তিনি চক্র সৃষ্টি করে স্পট ফিক্সিং এর রামরাজত্ব কায়েম করেছেন। এমনটি নয়।তিনি ভিক্টিম। তার সততা জেগে উঠেছে। তিনি অবৈধ টাকা হজম করতে পারছিলেন না। তাই অপরাধ স্বীকার করলেন এবং প্রকাশ্যে ক্ষমাও চাইলেন। তার চোখের পানি বলে সে খুব ব্যথিত অনুতপ্ত। আমরাও ব্যথিত। সে কনফেস করেছে।আমরা আশরাফুলকে ভালবেসে নিজের মানুষ হিসেবে গালি দিয়েছি। আবার ভালও বেসেছি।
বর্তমান ক্রিকেট বিশ্বে হার্ডহিটার আছেন অনেক। আশরাফুল কিন্তু ব্যাটিং এ নিমগ্ন এক শিল্পী। তার খেলায় আর্ট আছে। বর্তমান ক্রিকেট বিশ্বের গ্ল্যামার কিন্তু আশরাফুল। তাকে ছোট করে দেখার কিছু নেই। একজন ব্যাটিং শিল্পী অথচ ম্যাচ উইনার। এমনটি বিরল। আশরাফুল তেমনি বিরলটাইপের একজন।
আকরাম খান ,ফারুক তাকে নিয়ে অনেক থিসিস করেছেন। আকরাম খান বাংলাদেশের ক্রিকেটে তার দারুণ অবদান। আই স্যালুট হিম। তাই বলে উনি কিন্ত যা খুশি তাই করতে পারেন না। অন্তত তার ভাতিজাদের দলে রাখতেই হবে।চাচা বড়ির আবদার ফলানোর জন্য এত বড় দায়িত্ব দেয়া হয় নাই।গত কমিটির সদস্য এই কমিটির প্রধান নির্বাচক কেন? নান্নু কি তার চেয়ে কম যোগ্য? বিশেষ করে যার এত ভাতিজা তাকে কোন ফিক্সিং এর মাধ্যমে প্রধান নির্বাচক বানানো হয়েছে? এর আগের কমিটি যা ইচ্ছে তাই দল গড়েছে। কতটুকু দূর্নীতির মাধ্যমে?আশরাফুল বাদ পড়লে ভাতিজা নাফিস ইকবালের সুযোগ মিলবে? আশরাফুল ট্রাপ হওয়াতে তিনি বেজায় খুশি। আকরাম খান আপনি টেস্ট ক্রিকেটের অযোগ্য একজন ব্যটসম্যান। এটি প্রমানিত। তার স্বজন প্রীতির সুযোগ করে দেয়ার জন্য তাকে এমন পদ দেয়া হলো?
আশরাফুল বিশ্বের সর্বকনিষ্ঠ টেষ্ট সেঞ্চুরিয়ান। বাংলাদেশের ক্রিকেটের প্রথম আইকন। তার ছায়াতেই জন্ম হয়েছে একজন সাকিব একজন মুশফিক একজন নাসির হোসেনের। বাংলাদেশ খেলছেও দারুণ। এমন সময়ে এই ট্রাজেডি।
আশরাফুল আমাদের সম্পদ। তার পক্ষে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাকে বলির পাঠা বানানো আর ভবিষ্যতে অন্য ক্রিকেটারদের বলির পাঠা বানানোর রাস্তা তৈরি করে দেয়া রোধ করতে হবে। সুজন,পাইলট,রফিক তাদের নাম এসেছে।তারা ডেড হর্স তারা ব্যান হলে আমাদের লস নাই। কিন্তু আশরাফুল এর আসল খেলাতো এখনো বাকী আছে। তিনি দেশকে আরও দিতে পারেন।
তাবৎ দুনিয়ার ক্রিকাটারদের ফিক্সিং এ জড়ানোর মূল কারিগর ভারতের বাজিকর রা।পাকিস্তানের বাসিত আলী রশিদ লতিফরা এগুলোর নেপথ্যে ছিল একে একে অনেক তারকার পতন হয়েছে এই ফিক্সিং এর মাধ্যমে। নেপথ্যের নায়কদের দৃষ্টান্তমূলক সাজা হোক। তাহলে কেউ আর ভিক্টিম হবে না।
আশরাফুল খেলার মাঠের তারকা খেলোয়ায়ার । জাতীয় বীর। তবে এবার বীরের ভূমিকায় এবং মাঠের বাইরে।তিনি সততার সঙ্গে কনফেস করেছেন। ক্ষমা ও চেয়েছেন। অঝোরে চোখের অশ্রু পেলেছেন।তার সব পাপ মুছে গেছে। অন্যায় করে স্বীকার করাতো এদেশে রাঘব বোয়ালরা ভুলে গেছে আশরাফুল তাদের সামনে দৃষ্টান্ত রাখলেন। এতে তার বীরত্ব ও সাহসিকতা প্রকাশ পেয়েছে।
বিচারাধীন বিষয়ে তার মনে আঘাত দিয়ে কমেন্ট করা ঠিক হবে না। অনুচিৎ হবে।তার ঘাড়ে রাইফেল রেখে অন্যরা পার পেয়ে যাবে সেটি হবে না। হওয়া উচিৎ নয়। তাই আশরাফুলকে অতি লঘু শাস্তি দিয়ে তাকে খেলার মাঠে সসম্মানে ফিরে আসতে দেয়ার ব্যবস্থা করতে হবে।
উৎপল শুভ্ররা যত নীতি বাক্য ছাড়ুক না কেন? তারা টাকার লোভে দামী খবরের লোভে যা খুশি তাই করে ফেলেন। আশরাফুল এর সরলতার সুযোগ নিয়ে প্রথম আলো পত্রিকা যে ব্যবসায় মেতে ওঠেছে তার নিন্দা জানাই।তীব্র প্রতিবাদ জানাই।নিজেদের সাধু সন্ন্যাসী বলার জন্য আশরাফুলকে কটাক্ষ করে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে যারা কমেন্ট করছেন তাদের সততা নিয়ে সন্দেহ আছে।চোরের মার বড় গলা। তারা বেটিং এর জড়িত কিনা তা খতিয়ে দেখা উচিৎ। তারা কাদের বাঁচানোর জন্য আশরাফুলকে বলি পাঠা বানাচ্ছেন। উৎপল শুভ্র ,আকরাম, পাইলট, সুজন,রফিক বলির পাঠা হতে পারেন আশরাফুল নয়। আশরাফুলকে আবারও মাঠে দেখতে চাই।বীরের বেশে বিজয়ীর বেশে।
এটাকি আই পিএল এ ম্যাচ ফিক্সিং এ জড়িত তিন খেলোয়ারের দিক থেকে দৃষ্টি অন্যদিকে ফিরানোর চক্রান্ত কিনা সে বিষয়েও ভেবে দেখার ব্যাপার রয়েছে।ভারত তো এখন ক্রিকেট বাজিকরদের স্বর্গরাজ্য।
আরো জানতে ক্লিক দিস লিংক
আশরাফুল ব্লাকমেইলের স্বীকার
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



