somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

প্রেম অপ্রেমের গল্প-শেষ

১১ ই জুন, ২০১৩ রাত ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কক্সবাজার থেকে ফেরার পর পরই কাওসারের চাকরিটা বাতিল হয়ে যায়। নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়মের কারণ দেখিয়ে তা বাতিল করা হলো। কাওসার ভেঙে পরল। তার অহমিকা চূর্ণ হলো।প্রিয়া আশংকায় দিন কাটালো মাস খানেক।তারপর নিষ্চিৎ হতে পারল বড় ধরণের জটিলতা হয়নি।তবে কাওসারের প্রতি তার বিশ্বাসটা নষ্ট হয়ে গেল।তারপরও তাকে ক্ষমা করেছিল।মনকে প্রবোধ দিয়েছিল প্রচন্ড প্রেমের তাড়ণায় কাওসার এমনটি করেছে।নিজেকে সে ক্ষমা করতে পারছিলনা ।তার অসাবধানতার সুযোগেই এমনটি হল। এখন হাজার চেষ্টা করলেও সে আর বিশুদ্ধটি নেই।

এরপর সবকিছু কেমন দ্রুত ঘটতে থাকলো অনার্স রেজাল্ট হলো। ।অনার্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একটি প্রজেক্টে কাজ জুটে যায়।রাজা ভাই তাকে সহ তাদের ব্যাচের কয়েকজনকে ওখানে কাজ করার সুযোগ দিলেন।পুরো বিশ্ববিদ্যালয় জীবন রাজা ভাইয়ের কথা শুনেছে প্রিয়া।এইবার সরসরি সক্ষাৎ ও কাজ করার সুযোগ।রাজা ভাইয়ের চেহারা দেখলে ই মনে হত অনেক কাছের কেউ ।হয়ত পাশের বাড়ির নিকটপ্রতিবেশি।কার্জনের সবচেয়ে প্রভাবশালী লোকটি যার প্রেমে ফিদা অনেকেই।
আজ মেসেজ পড়ে বিশ্বাস হচ্ছিল না।তবে তার ব্যাংকে চাকরি করার ব্যাপারে তার কোন আগ্রহ নেই।ভালই তো ছিল।তবে প্রজেক্টের ফরেইনার অ্যামেরিকান মেয়ে কোঅরডিনেটর জেসিকা রবার্টসের রাজার সঙ্গে দহরম মহরম সহ্য হত না প্রিয়ার।এতগুলো ছেলে থাকতে তার ও পছন্দ রাজা।

একদিন সবার সামনে বলে বসলো হুয়াট ইজ দা ইংলিশ ওয়ার্ড অব রাজা। সবাই বললো কিং।সুন্দর করে জেসিকা বলল কিং, আই এম ইউর কুইন।রাজা প্লিজ ইউ উইল কল মি দা কুইন। ওকে।

প্রিয়া একাধিকবার জেসিকাকে রাজার সঙ্গে হাগ করতে দেখেছে।রাজাকে দেখলে ই তার জড়িয়ে ধরা লাগবে।অবশ্য প্রিয়ারও ইচ্ছা হয়। কিন্তু তা বাস্তবে রুপ নেয় না কখনো।কল্পনাতেই থাকে। তার গা জ্বলছিল।অন্য কারো সঙ্গে জেসিকা তা করতো না।ওটা দেখে প্রিয়ার মাথা ঘুরতো।

জেসিকা দারুন সুন্দরী।লম্বা গড়ন ,সোনালী চুল,স্লিম ,নীল চোখ সবমিলিয়ে অসাধারণ।রাজা বলতো চাকুরী রক্ষা করি।আর জেসিকা কুইন হয়ে রাজার হাতটি ধরে।প্রিয়াকে যদি কোন মানুষ হত্যা করার সুযোগ দেয়া হত তাহলে সোনালী চুলের সাদা চমড়ার বানরটাকে সে হত্যা করতো।সবার সামনে তার আহলাদ বেড়ে যায়। পারলে রাজার কোলে ওঠে বসে থাকে।রাজা হয়ত মনে মনে ব্যাপারটা পছন্দ করতো না। কিংবা হতে পারে এটা প্রিয়ার মনের ভুল। কারণ রাজাকে সে ভালবেসে ফেলেছে। প্রিয়ার সবচেয়ে বিরক্ত লাগতো সন্ধ্যায় কাজ শেষ করে যখন হলে ফিরে যাবে এই মুহুর্তে রাজাকে জেসিকা ডেকে নিয়ে বাড়ান্দার আড়ালে দাড়াতো। একটা সিগারেট ধরাতো। দূর থেকে হাসির আওয়াজ পাওয়া যেত।জেসিকা রাজার কাঁধে হাত রেখেছে। সামনের দিকে ঝুকেছে। কি যে দুঃসহ।

তবে রাজা প্রিয়াকে বিশেষ স্নেহ করত। রাজার ইংলিশ কমিউনিকেশন স্কিল দূর্দান্ত।যে কাউকে মুগ্ধ করার মত। হয়ত প্রিয়ার কথা ভেবেই রাজা অমন কাজ বাদ দিয়ে ব্যাংকের চাকুরীটা নিল।প্রিয়ার বরাবরই বিদেশের বিশেষ করে আমেরিকার প্রতি বিশেষ দূর্বলতা ছিল।

রাজাকে প্রিয়া তার মার কাছে নিয়ে যায়।মা ও রাজাকে খুব পছন্দ করেছে।প্রিয়ার দিন ভালই কাটছিল।রাজার সঙ্গে পূর্ণিমার চাঁদটা শেয়ার করতো,করতো জোনাকির আলো,রাতের আঁধার কখনো বা পড়ন্ত বিকেল।রাজা সে সত্যি রাজা।প্রিয়া নিজেকে রানীই ভাবতো।রাজার সঙ্গে ঘনিষ্টতার কারণে তার চারদিকের মানুষ গুলো তাকে কেমন যেন সমীহ করতে থাকলো।রাজা একটু গুছিয়ে ওঠলে রাজার সঙ্গে তার বিয়ে।

কাওসারের জন্য তার মায়া হয়।ঘৃণাও লাগে।তার স্বাস্থ্যের অবনতি হয়েছে। চাকরী বাকরী নেই। দেখতে কেমন ভবঘুরের মতন। কাওসার তার জীবনের দুর্ভাগ্য।
একদিন বাড়ি থেকে প্রিয়ার মা ফোন করে। প্রিয়া তাড়াতাড়ি বাসায় আস। বাসায় গেলে বাসার থমথমে পরিবেশ দেখে প্রিয়া আতকে ওঠে।ব্যাপারটা কি?তারপর যখন জানতে পারে সবকিছু তার চেহারা বিবর্ণ হয়ে যায়। দুচোখে অন্ধকার দেখে প্রিয়া।আত্মহত্যা মহাপাপ না হলে তা সে করত। কাওসার তার সঙ্গে ঘটে যাওয়া সবকিছু বাসায় বলেছে। প্রিয়া আর তার ঘনিষ্ট ছবিও সে সঙ্গে করে নিয়ে এসেছে।প্রিয়া তাকে বিয়ে না করলে সব কিছু এলাকার লোকজনের কাছে জানিয়ে দিবে ।জানিয়ে দিবে রাজাকেও।

কক্সবাজারে ঘটে যাওযা পাশবিক ঘটনার ছবিও আছে। প্রিয়ার কানে একই শব্দ বাজে কাওসারের কণ্ঠে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার।তার আর অন্য কোন পথ খোলা নেই হয় মৃত্যু না হয় কাওসারকে বিয়ে। রাজার কথা ভাবতে ভাবতে শোকে পাথর প্রিয়া।নিজের অসাবধনতার কারণে আজ তার এমন পরিণতি বরণ করতে হচ্ছে।
রাজা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় প্রিয়া। রাজা কল করলে তা আর রিসিভ করে না। ছোট্ট একটা মেসেজ পাঠায় প্রিয়া।

রাজা আমাকে ক্ষমা কর। যার জন্য সব ছেড়েছে আজ সে রাজাকে ছেড়ে চলে গেল।রাজার চোখে পানি।রাজার বুকে ব্যাথার সাগর।রাজা আজ বড্ড অসহায়।দারুণ দুখী।

প্রিয়ার সঙ্গে রাজা যোগাযোগের শত চেষ্টা করে ও ব্যর্থ হয়।মনের দুঃখে রাজা বদলী হয়ে সিলেট চলে যায়।পারলে পৃথিবী ছেড়ে চলে যেত।প্রিয়ার ছিন্নপত্র তার কাছে অসহ্য ঠেকে।প্রচন্ড অভিমানে তার কষ্ট কষ্ট খেলা চলতে থাকে।ইতিমধ্যে প্রিয়ার পুরোনো প্রেম সম্পর্কে জেনে তার দুঃখ আরো বেড়ে যায়।যার জন্যে রাজা সব ছেড়েছে।আজ সেই প্রিয়া তাকে ছেড়ে চলে গেছে।মনকে প্রবোধ দেয় রাজা ।জীবনে কোন কিছুই অবশ্যম্ভাবী নয় ।নাথিং ইজ মাস্ট ফর লাইফ।এন্ড এ হুর ইজ নাথিং ফর হিম।মন মানে না।প্রিয়াকে কেন্দ্র করে যাদের সে বঞ্চিত করেছে সেগুলো ভেবে নিজের উপর ঘৃণা জন্মে রাজার।রাজা পাপের প্রায়শ্চিত্ত করতে থাকে। প্রেমের প্রায়শ্চিত্ত করতে থাকে।ভালবাসার চেয়ে বড় কোন পাপ বোধ করি পৃথিবীতে নেই।

লালটকটকে শাড়ী পরে বউ এর সাজে প্রিয়া।বাসর ঘরে মধুর ক্ষনের অপেক্ষায়।কাওসার শেরওয়ানী পড়ে বাসর ঘরে প্রবেশ করল। বাসর ঘরে তার লালটুকটুকে অপরূপ বউকে দেখছে।প্রিয়ার মাথার ঘুমটা খুলে দিল।তারপর তার চিবুকে ধরে কপালে আলতো করে চুমু খেল।আজ পূর্নিমা রাত।রূপালী আলোর জোয়ার ওঠেছে।চাঁদের হাসির বাঁধ ভেঙেছে।জানালা দিয়ে ঠিকরে আলো ঢুকছে ঘরে।রাজার ভাষায় হুয়াট এ বিউটিফুল নাইট টু ডাই।

এমন সময় সময় কল এসেছে প্রিয়ার মোবাইলে রিসিভ করতে পারেনি। তার বান্ধবী রিক্তার মোবাইল থেকে পরক্ষণেই মেসেজ এসেছে । কিছুক্ষন আগে রাজাভাই মারা গেছেন। হার্ট এটাক করে তার মৃত্যু হয়েছে।ছাদে ওঠে চাঁদের আলো দেখছিলেন।


চাঁদের আলোয় সারা পৃথিবী আলোকিত।রূপালী আলোয় উদ্ভাসিত।রাজা মুগ্ধ হয়ে চাঁদের আলো দেখছে। চাঁদের রূপের আজ বড্ড বাড়াবাড়ি।এমন সুন্দর জোৎস্না রাতে মরে যেতে ইচ্ছে হয়।মুগ্ধদুনয়নে অপার বিস্ময়ে বলে ওঠে রাজা হুয়াট এ বিউটিফুল নাইট টু ডাই। মৃত্যুর কোলে ঢলে পরে রাজা। পৃথিবীর সব শোক দুঃখের উর্ধ্বে ওঠে আজ সে সত্যি রাজা হয়ে যায়। প্রিয়া আর কোনদিন তাকে বঞ্চিত করতে পারবে না।


জগৎজুড়ে চলছে খেলা প্রেম অপ্রেমের
সত্য মিথ্য মিথ্যা সত্য
মায়ার বাঁধন প্রেমের বাঁধন
নানা ঢং এ বাঁধিছে নিত্য।
--------------------------------------------------------------

প্রেম অপ্রেমের গল্প এটাতে সবগুলো লিংক আছে।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৩ রাত ১০:৪৭
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×