ছবি-নেট
মনে পরে বাবার প্রতীক্ষায় থাকতাম শেষ বিকেলে
আসবেন তিনি স্নেহভরা কন্ঠে ডাকবেন কখন অনেক আদরে!
বাবা ছিলেন ভরসার স্থল ;
বাবা ছিলেন ভাললাগার চিরন্তন
বাবার মধুমাখা সোহাগে শাসনে আজ এতটুকু হয়েছি
অনেক কিছুই বুঝতামনা যা তার কাছেই শুধু বুঝেছি।
বাবার ঘর্মাক্ত কর্মক্লান্ত চিরচেনা সেই মুখ
বারবার দেখি হাজারবার দেখি দেখে যেন তারে ভরে ওঠে এই বুক।
বাবা তোমার কষ্টের ঋণ শোধ হবে না জানি কভু
তোমার চরণে এ অভাগারে দিয়ো আশ্রয় শুধু।
ছোট্ট বেলায় কত অসহায় ছিলাম সহায় ছিলে শুধু তুমি
যা চেয়েছি তাই পেয়েছি দিয়েছো তা তুমি।
ছোট্ট বেলার মধুর স্মৃতি ভেসে আসে আজি বারেবার
দিন গুলো মোর মধুর করেছো তাই ফিরে যেতে চাই সেথা বারেবার।
বাবা তোমাকে শ্রদ্ধাভরে স্মরি তাই প্রতিদিন
তুমি যে বাবা দ্বিতীয় স্রষ্টা আপনের আপন মানসপটে রয়েছো চিরজাগরুক অমলিন।
তোমার মুখের চকোলেটটা নিতাম কেমন কেড়ে
তোমার চোখের চশমাটাও তেমনি পরতাম চোখের পরে।
মনে পরে বাবা এই তো সেদিন তোমার পিঠের পরে
ঘোড়ায় ওঠেছি ;রাস্তায় ঘুরেছি তোমার কাঁধে চড়ে।
এমন একদিন আসে যদি কভু যেদিন তুমি নাই
ভাবতে কেমন বিষন্ন এ মন কেঁদে কেটে বুক ভাসাই।
আসে যদি সেদিন কভু
জানিনা কেমনে সহিব সে যাতনা হে অবিনশ্বর প্রভু!
বাবা যেখানে যায়
সেবক হয়েও তাঁর সঙ্গে যেতে পারি যেন হতে পারি তার সহায়।
------------------------------------------------------------
একবার রসুল সাঃ কে একসাহাবী জিজ্ঞাসা করলেন আল্লাহর পরে সবচেয়ে বড় কে? রসুল জবাব দিলেন মা।সাহাবী এরপর একই প্রশ্ন করলেন এর পরে বড় কে? উত্তর মা। আবারও একই প্রশ্ন করা হলে এবার ও উত্তর দিলেন মা। ৪র্থবার প্রশ্ন করলে জবাব দিলেন বাবা।
হাদিস শরীফে উল্লেখ আছে, পিতার সন্তুষ্টিতে প্রতিপালকের সন্তুষ্টি। পিতার অসন্তুষ্টিতে প্রতিপালকের অসন্তুষ্টি।
প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় বাবা দিবস। ১৯১০ সালে আমেরিকার সোনোরা লুইসের একান্ত প্রচেষ্টায় প্রথম বাবাদের জন্য বিশেষ এ দিনটি উদযাপিত হয়। সোনোরা ছিলেন ৬ ভাইবোনের মধ্যে সবচেয়ে বড়। সন্তান জন্ম দিতে গিয়ে মা ইলেন স্মার্ট যখন মারা যান, তখন সোনোরার বয়স ছিল মাত্র ষোলো বছর। মা মারা যাওয়ার পর বাবা উইলিয়াম স্মার্ট কাঁধে তুলে নিয়েছিলেন সন্তানদের মানুষ করার দায়িত্ব। সারাক্ষণ তাদের দেখেশুনে রাখতেন তিনি। শত ব্যস্ততার মধ্যেও তাদের মায়ের অভাব এতটুকু বুঝতে দেননি স্মার্ট। একবার মা দিবসের অনুষ্ঠানে চার্চে যান সোনোরা। তখনই তার মাথায় এ চিন্তাটা আসে। মায়েদের সম্মান জানানোর জন্য একটি দিন যদি থাকতে পারে, বাবাদের জন্য কেন নয়? বিশেষ একটি দিনে বাবার প্রতি সম্মান জানানোর প্রয়োজনীয়তা নিয়ে জনমত গড়ে তুললেন তিনি। বাবা দিবসের ধারণাকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য প্রচার শুরু করলেন সোনোরা। সহায়তা চাইলেন স্পোকেন মিনিস্টারিয়ান অ্যাসোসিয়েশন ও স্থানীয় ক্রিশ্চিয়ান যুব অ্যাসোসিয়েশনের কাছে। সাড়াও পেলেন খুব তাড়াতাড়ি। সোনোরার বাবার জন্মদিন ছিল ৫ জুন। প্রিয় বাবার জন্মদিনকে সামনে রেখে বাবা দিবস পালনের প্রস্তুতি শুরু করলেও নানা প্রতিকূলতা ও সময় স্বল্পতার কারণে তা পিছিয়ে যায়। পরবর্তী সময়ে ১৯১০ সালের ১৯ জুন, অর্থাৎ জুন মাসের তৃতীয় রোববার প্রথম বড় পরিসরে বাবা দিবস পালিত হলো। মা দিবসের মতো আনুষ্ঠানিকভাবে পত্র-পত্রিকায় ছাপা হলো বাবা দিবস পালনের কথা। উৎসবের আমেজে চলে এলো দিনটি। এরপর রাজনীতিক উইলিয়াম জেনিংস ব্রায়ান যোগ দিলেন সোনোরার সঙ্গে। একই সঙ্গে তিনি গলা মেলালেন বাবা দিবসের পরিচিতি ও মর্যাদার জন্য। আমেরিকার প্রায় শহরে সব শ্রেণীর মানুষ আন্তরিকভাবে গ্রহণ করলেন বাবাকে সম্মান দেখানোর উদ্দেশ্যে এ বিশেষ দিনটি। কিছু বিরোধিতা এসেছিল বটে, তবে বাবা দিবসের তুমুল জনপ্রিয়তার সামনে তা ধোপে টেকেনি। এরপর উদ্যোগ শুরু হলো রাষ্ট্রীয়ভাবে দিবসটিকে বিশেষ সম্মান প্রদর্শনের জন্য। অবশেষে প্রেসিডেন্ট উড্রো উইলসন ১৯১৬ সালে বাবা দিবসের ধারণাকে স্বীকৃতি দেন। এরপর চার দশক পর্যন্ত এ দিবসটির কার্যক্রম কিছুটা ঝিমিয়ে পড়ে। ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিনডন জন আবার জুন মাসের তৃতীয় রোববার রাষ্ট্রীয় মর্যাদায় বাবা দিবস পালনের জন্য আনুষ্ঠানিক ঘোষণা দেন। এরপর ১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন স্থায়ীভাবে বাবা দিবসকে রাষ্ট্রীয় দিবস হিসেবে ঘোষণা করেন। তখন থেকে আজ পর্যন্ত পৃথিবীর নানা দেশে এ দিবসটি তাৎপর্যের সঙ্গে পালিত হচ্ছে। ১৯৭৪ সালে সোনোরা স্মার্টকে তার অবদানের জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয়। পিতামাতার হক সর্বাগ্রে ।তাদের সেবা করে বেহেশত লাভ করা সম্ভব। তাই এই কবিতার অবতারণা। বাবাকেউৎসর্গ এই কবিতা খানি। তথ্য সূত্র নেট।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৩ রাত ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




