somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

লাইলাতুল ক্বদর ও রমজানের আখেরী রাত

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাইলাতুল ক্বদর

عن ام المؤمنين حضرت عائشة عليها السلام قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر فى الوتر من العشر الاواخر من رمضان. (الجامع والصحيح للبخارى، الصحيح للمسلم، مشكوة المصابيح

উম্মুল মোমেনিন মা আয়েশা রাঃ থেকে বর্ণিত আছে রসুল সাঃ এরশাদ করেছেন, তোমরা রমজানের শেষ দশদিনের বেজোড় রাতগুলিতে লাইলাতুল ক্বদর তালাশ কর। (বোখারী ,মায়াযেফ)

হযরত আয়েশা ছিদ্দিকা রাঃ বলেন আমি রসুরুল্লাহ সাঃ এর খেদমতে আরজ করলাম, লাইলাতুল ক্বদর সম্পর্কে অবগত হওয়ার পর সেই রাতে আমি আল্লাহর পাকের দরবারে কি দোয়া করব? তিনি এরশাদ করলেন- এই দোয়া অর্থাৎ

আয় আল্লাহ! আপনি ক্ষমাকারী (এবং) অত্যন্ত দয়াময়, আপনি ক্ষমা পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করুন।(মারেফুল হাদীস)

রমজানের শেষ বা আখেরী রাতঃ

হযরত আবু হোরায়রা রাঃ থেকে বর্ণিত আছে রসুল সাঃ এরশাদ করেন ,রমযানের আখেরী রাতে আমার উম্মতের জন্য মাগফিরাত ও ক্ষমার ফায়সালা করা হয়। তাকে জিজ্ঞাসা করা হলো সেই রাতটি কি লাইলাতুল ক্বদর? এরশাদ হলো লাইলাতুল ক্বদর নয়; তবে ব্যাপার হলো আমলকারী যখন তার আমল সম্পন্ন করে ,তখন তাকে পূর্ণ প্রতিদান দেওয়া হয়। ( মুসনাদে আহমাদ, মায়ারেফ)

সুরা ক্বদর

মক্কা অবতীর্ণঃ আয়াত ৫
পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু -

১) আমি একে নাযিল করেছি শবে ক্বদরে।

২) শবেক্বদর সম্পর্কে আপনি কি জানেন?

৩)শবেক্বদর হলো একহাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।

৪)এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালন কর্তার নির্দেশক্রমে।

৫) এটা নিরাপত্তা যা ফযরের উদয হওয়া পর্যন্ত অব্যাহত থাকে।

শানে নযুলঃ

ইবনে আবী হাতেম রাঃ এর বর্ণনায় আছে রসুল সাঃ একবার বনী ইসরাইলের জনৈক মুজাহিদ সম্পর্কে আলোচনা করলেন। সে এক হাজার মাস পর্যন্ত অবিরাম জেহাদে মশগুলে থাকেন। এবং অস্ত্র সংবরণ করেনি।মুসলমানগণ একথা শুনে বিস্মিত হলে এ সুরা অবতীর্ণ হয়। এতে উম্মতের জন্য শুধু একরাত্রির ইবাদতই সে মুজাহিদের একহাজার মাসের এবাদত অপেক্ষা শ্রেষ্ঠ প্রতিপন্ন করা হয়েছে।

ইবনে জারীর রহ অপর এক ঘটনা এভাবে বর্ণনা করেন বনী ইসরাইলের জনৈক এবাদতকারী ব্যক্তি সমস্ত রাত্রি এবাদতে মশগুল থাকতো ও সকাল হতেই জেহাদের জন্য বের হয়ে যেত এবং সারাদিন জেহাদে লিপ্ত থাকত। সে এক হাজার মাস এভাবে কাটিয়ে দেয়। এর পরিপ্রেক্ষিতেই আল্লাহ তায়ালা সুরা ক্বদর নাযিল করে এ উম্মতের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এ থেকে আরও প্রতীয়মান হয় যে শবে ক্বদর উম্মতে মুহাম্মদীরই বৈশিষ্ট।


লাইলাতুর ক্বদরের অর্থঃ

ক্বদরের অর্থ মাহাত্ন ও সম্মান। কেউ কেউ এ স্থলে এ অর্থই নিয়েছেন। এর মাহাত্ম্য ও সম্মানের কারনে একে লাইলাতুল ক্বদর তথা মহিমান্বিত রাত বলা হয়। আবু বকর ওয়াররাক বলেনঃ এ রাত্রিকে লাইলাতুর ক্বদর বলার কারণ এই যে আমল না করার কারনে এরপূর্বে যার কোন সম্মান ও মূল্য মহিমান্বিত থাকেনা সে এ রাত্রিতে তওবা ও এবাদতের মাধ্যমে সম্মানিত হয়ে যায়।

ক্বদরের আরেক অর্থ তকদীর এবং আদেশও হয়ে থাকে। এ রাত্রিতে পরবর্তী এক বছরে অবধারিত বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেশতাগণের কাছে হস্তান্তর করা হয়। এতে প্রত্যেক মানুষের বয়স,,মৃত্যু ,রিযিক,বৃষ্টি ইত্যাদির পরিমান নির্দিষ্ট ফেরেশতাদের লিখে দেয়া হয়,, এমনকি, এ বছর কে হজ্জ করবে,তাও লিখে দেয়া হয়্ হযরত ইবনে আব্বাস রাঃ এর উক্তি অনুযায়ী চারজন ফেরেশতাকে এসব কাজ সোপর্দ করা হয়। তারা হলেন ইসরাফীল ,মীকাইল ,আযরাইল ও জিবরাইল (আঃ)।- (কুরতুবী)


অধিকাংশ তফসীরবিদের মতে লাইলাতিল মুবারাকাতি এর অর্থ শবে ক্বদর ই। কেউ কেউ এর অর্থ নিয়েছেন শবেবরাত। তারা বলেন যে ,তকদীর সংক্রান্ত বিষয়াদির প্রাথমিক ও সংরক্ষিত ফয়সালা শবেবরাতেই হয়ে যায়। অতঃপর তার বিশদ বিবরণ শবেক্বদরে লিপিবদ্ধ হয়।

(মারেফুল কোরআন)
------------------------------------------------------
শবে ক্বদর খুবই তাৎপর্য পূর্ণ একটি রাত। এই রাতে দোয়া ও আমল করে সাড়ে ৭২ বছর ইবাদতের নেকী অর্জন করা যায়। কথিত আছে রসুল সাঃ শবে ক্বদর রাত নির্দিষ্ট করে দিতে চেয়েছিলেন। দুই ব্যক্তির ঝগড়ার ফলে সেটি নির্ধারণ করে দেয়া ব্যাহত হয়। মোদ্দা কথা ঝগড়াবিবাদ আল্লাহ তায়ালা খুবই অপছন্দ করেন। নাখোশ হোন। সবাই মিলেমিশে থাকাকে তিনি দারুণ পছন্দ করেন। আল্লাহ তায়ালা সকল মানুষকে ক্বদরের মহত্ব বোঝার ও আমল করার তওফীক দান করুণ। আর সবাইকে মিলে মিশে শান্তির নীড় প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আমীন ।
-----------------------------------------------------------
হযরত আবু যর রাযিঃ বলেন রসুল সাঃ এরশাদ ফরমিয়েছেন হেআবু যর! তুমি যদি সকাল বেলায় গিয়া কালামুল্লাহ শরীফেরএকটি আয়াত শিক্ষা কর তবে উহা একশত রাকআত নফল নামায হতেউত্তম।আর যদি এলেমের একটা অধ্যায় শিক্ষা কর ,চাই উহার উপর আমল করা হউক বা না হউক তবে উহা হাজার রাকাত নফল নামায হতে উত্তম (ইবনে মাজাহ)।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৩
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×