অবাক হয়ে শুনি.....কি মধুর বানী !.........জুড়াইছে কত প্রাণ ব্যাথাতুর
মন..প্রেরণা দিয়েছে প্রেমিকজনে........মধুর তানে....সুরে সুরে বিমুগ্ধ গানে
মৃত্যুঞ্জয়ী তুমি মানসপটে......সঞ্জীবনী শক্তি দিয়েছো এই প্রাণে
প্রেম দিয়োছো সুর দিয়েছো কাব্য ছলে গান দিয়েছো.........বিলায়েছো তব সৃষ্টি
প্রার্থনা শিখিয়েছো ছন্দ দিয়েছো ..........সোনার পেয়ালা ভরে ঝড়ায়েছো করুণার
বৃষ্টি........বিস্ময়ে জেগে ওঠি....................... পুষ্পমাঝে ছুটি
তোমার কান পেতে চোখে চেয়ে অজানারে জেনেছে এ প্রাণ
বিস্তর সবুজের মাঠে খুজে পেয়েছি সোনালী উপাখ্যান
জেগেছে সুপ্তোত্থিতা ঘুমের দেশের রাজকন্যা
অন্ধকার ঠেলে আালোয় রাঙা ভূবন রচেছে এক আলোকবন্যা...তুমি শাশ্বত নয়নের
সমুখে নাই.....তবু নয়নের মাঝখানে তোমাকে পাই.....বসন্তের মাতাল সমীরণে
ঘোর বরষায় তোমার কাব্যসুরে আরাধনা মোর গেয়ে ওঠে গান
নবপ্রেমে নবধারা জলে বয়ে চলে সে যে জুড়াইছে মম প্রাণ.....
আজি তুমি রয়েছো আকাশভরা চন্দ্রতারা মাঝে ..আলোক ঝলমল সাজে
বিস্ময়ে তাই মৃত্যুহীন তোমারে খুজে পাই সকল খেলায় ..ধূলোমাখা তানপুরাটায়
প্রিয়ার প্রেম আহবানে কিশোরীর দূরন্তপনায়......রাখালীর বাঁশীর সুরে .মায়াবীনির
মধুর কুঞ্জে.....আজো এই খেলাঘরে বাধে প্রেম কপোত কপোতি কত রাত
জেগে ...সঙ্গীতের রাগে ...........মুনি ঋষিজন সাধু
জনে সাধনে করিছে তোমারে আপন.....জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছো দান ...তাই তুমি জান নাই...........জান নাই....কি অমূল্য রতন
দিলে আমারে ,আমাদেরে ভুলিতে পারিনা তোমারে...তাই
খুজে বেড়াই.......তোমারে আকাশ ভরা চন্দ্র তারা মাঝে ..............আমার সোনার বাংলায় .........
সবুজ ঘাসে...... নদীরকূলে বটের মূলে কি শোভা ছড়ায়েছো !
তুমি জান নাই ..........................ওহে গুরুদেব মহাপ্রাণ
জীবনপাত্র উচ্ছলিয়া তুমি মাধুরী করেছো দান।
------------------------------------------------------
শ্রদ্ধাঞ্জলি প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেদিন হতে শতবর্ষ পরে......পড়ছি তোমার কবিতা শুনছি তোমার গান......তোমার সৃষ্টিতে আমরা বিমুগ্ধ প্রাণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

