রেখেছো বাঙালী করে মানুষ করোনি
বলেছিলেন গুরুদেব ;তার বিদ্রুপের সুরে অমূল্য সে বানী।
৭১ এর মহান বিজয়ে সেটি কি বাঙালী মিথ্যে প্রমানিত করেছিল
নতুন স্বাধীন দেশের অভ্যুদয়ে বাঙালী মানুষ হয়েছিল!
সাড়ে সাত কোটি বাঙালীরে সামনে রেখে বলেছিলেন তিনি গর্বভরে
গুরুদেব আজ তোমার সে বানী মিথ্যে হলো বাঙালী আজ মানুষ হয়েছে প্রমাণ হলো্ ।
সেই যে মানুষটি হানাদারদের কারাগার যার ছিল আসল ঠিকানা
বাংলার ছোট্ট জমিনকে বেশি ভালবেসে দেশদ্রোহীর অপবাদ জোটেছিল তার
তার কন্ঠের যাদুতে মুগ্ধ হয়েছে লক্ষকোটি স্বাধীনতাকামী মানুষ বাংলার।
যার আহবানে বাঙালী বীর হলো স্বাধীনতার সূর্যটাকে ছিনিয়ে নিল
সেই বাঙালী বোধ করি আবারও মানুষ থেকে বাঙালী হল।
যার বজ্র কন্ঠে হানাদাররা দেশ ছেড়ে পালালো
যার ডাকে সাড়া দিয়ে লাখ বাঙালী জীবন দিল
কোন এক কাকা ডাকা ভোরে
তার কন্ঠস্বর, তার বাঙালীকে মানুষ করা কাহিনী হেলায় তুচ্ছ করে
সেই নিদারুণ কাক ডাকা ভোরে
বুলেট আর বিস্ফোরণের নিষ্ঠুর খেলায় মেতে উঠে নির্মমতা
বঙ্গবন্ধু সপরিবারে বুলেট ঝাঝরা হলো ।
যে কন্ঠে স্বাধীনতার স্বাদ,
যে কন্ঠে হানাদার বধের বজ্রনিনাদ;
সেই কন্ঠ চির তরে স্তব্ধ হয়ে গেল
বাংলার মানুষগুলো বুঝি আবার বাঙালি হলো।
বঙ্গবন্ধুর মহাপ্রয়াণ হয়েছে ,
তাই বলে কি বাংলার ইতিহাস থেকে তার কীর্তি মুছে গিয়েছে ?
বাংলার মাটি কাদা জল বাংলার মানুষ বাংলাভাষা
পদ্মা মেঘনা যমুনা কৃষকের মুখের নিষ্পাপ মুখের হাসা!
রাখালীর গান ,নকশীকাঁথা ,লাল সবুজ পতাকা !
বাংলার বাতাস বাঙালীর দীর্ঘশ্বাসে সদা ধ্বণিত হয় এ কথাই
সকল ষড়যন্ত্রের মৃত্যু হলেও কীর্তিামান মরে নাই।
যেদিন বাঙালী মানুষ হবে
বঙ্গবন্ধুর দাবী সফল হবে
সে দিনের প্রতীক্ষায় সবে।
সে দিনটি আসুক;
সোনার বাংলা গড়ে বাঙালী সুখের হাওয়ায় ভাসুক।
সেই দিনটি আসুক;
পনের কোটি এদেশ বাসী মানুষের মত মাথা উঁচু করে জাগুক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

