ঈদের খুশি শুধু কি খুশি হওয়া ?নাকি খুশি করা
হাস্যোজ্জল যে শিশুটি উঠোনে আনন্দে মাতোয়ারা
ঈদে তার আনন্দে জগৎ আলোকিত উদ্ভাসিত
পথের শিশুটি যার বেদনার্ত জীবন;
দুবেলা অন্ন জোটে না তার সময় মতন;
একটি ছেড়া নাল পীরনে আবদ্ধ তার কষ্টক্লিষ্ট জীবন,
না পাওয়ার যাতনায় অল্ংকৃত সে এক অবহেলিত মন।
যে মানুষটি হাসতে ভুলে গেছে ভাগ্যের নির্মম পরিহাসে
নুন আনতে পান্তা ফুরোয় নিত্য যখন দুঃখরা করে খেলা অট্টহাসে
সেও শিশু! সেও মানব! হাসিবার তার পূর্ণ অধিকার।
শোকার্তে সুখ বিলোবে যে জন
স্রষ্টারে খুশি করিলো সেজন
ঈদের খুশি পূর্ণতা পেল রে মন।
তাই বলি অনাহারে অন্ন দাও
বস্ত্রহীনে বস্ত্র দাও
অন্ধজনে দেহ আলো
দরিদ্রজনে বাসো ভালো
বেদনায় নীল ধরণীরে হাসির ফোয়ারা দানো।
খুশির দিনে খুশিমনে সকলজনে আনন্দগানে হয়ে যাও মাতোয়ারা
মানবতার বিজয়রথে সাঝ প্রভাতে হয়ে যাও অগ্রদূত রচে যাও নব আনন্দধারা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

