তেসো তোমার আঁধার কালো চুল;
তোমার দীঘল ঘন আঁধার চুলে যেন কালো মেঘেরদল
মনে হয় মেঘ করেছে দারুণ
এই বুঝি বৃষ্টি এলো!
ভালবাসার বৃষ্টি;
মুষলধারে ,অবিরাম রিমঝিম শব্দে।
ভিজে যাচ্ছি বোধ হয়!
এমনটি মনে হয়
এইতো হিমেল হাওয়ার যাদুর পরশ পেলাম
এর শীতলতা হৃদয় ছুঁয়ে যায়
কষ্ট ক্লিশে জীবন কেমন প্রফুল্ল অপার মুগ্ধতায়।
বৃষ্টিস্নাত আমি
মেঘবরণ দীঘল কালো চুলে তেসো অনন্যা তুমি।
তেসো এ হৃদয় রাজ্যে এসো ।
এসো তোমার এলো চুলে খোঁপা করে দিই
গুজে দিব লালনীল পদ্ম তাতে পণ করেছি এই।
তোমার ঘণ চুলে মন হারিয়ে যায়
ভালবাসার বৃষ্টি ঝরে এ হৃদয় আঙিনায়।
তেসো হৃদয় বন্দরে এসো।
তোমার ঐ চুলই আমায় তোমার করে রাখবে
অনন্ত অসীম কাল!
তোমায় আমায় প্রেমের বাঁধায় শক্ত করেই বাঁধবে।
লক্ষীসোনা তেসো ,মোর হৃদয় মরুভূমিতে এসো
বৃষ্টির শীতল জলে ভিজিয়ে দিয়ে তপ্ত এ হৃদয় স্নিগ্ধ করো ,শুচিশুদ্ধ করো ,পবিত্র করো ।
-----------------------------------
ছবি- গুগুল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

