অভিমানী বন্ধু
২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এত অভিমান করেছো ,আসছোনা না আর - এখানে,
ভেবে নিশ্চিৎ হয়েছো কি ?দোষ কার?
যাদের বিরুদ্ধে শত অভিযোগ-
যাদের জন্য বিক্ষোভ গোলাযোগ;
যাদের তোমরা অবাঞ্ছিত ভাবো
তারাও তো মানুষ একেকজন,
তাদেরও আছে আবেগ অনুভূতি মন।
তাদেরও আছে ভাললাগা না লাগার স্বাধীনতা
তাদের কি তোমরা আঘাত করনি?বাক্যবানে ,
তাদের চিতায় ,শশ্মাণে তোমাদের নিত্য পরিহাস,
বিষম আঘাতে জর্জরিত করে করেছো আনন্দ উল্লাস।
যেখানে তোমাদের অবাধ বিচরণ,
গল্পে ছন্দে মুখরিত সারাক্ষণ;
সেখানে কেন বিভেদের জ্বালাতন
কেনই বা এত দলাদলি কোন্দল।
ক্ষমতার ধ্বজা ধারী যারা
বুঝেনা কিছুই স্বার্থ ছাড়া;
বিভেদ ছড়িয়ে দেশের মানুষে
শাসন শোষণ দূষণ করিছে।
আমরা কি সবে তাদেরই মতন?
নরনারী আরও যত ভেদাভেদ-
চল ভুলে যাইসকল প্রভেদ-
কাঁধে কাঁধ মেলাই ।
ক্ষমার গুণে মহিমান্বিত মনে,
দেশের দশের মঙ্গল সাধনে,
কাজ করে যাই আপন মনে।
সুন্দরের প্রতীক্ষায়!
অশুভরা সব দূর হয়ে যাক-
শুভ বারতায় দেশ ভরে যাক----
কষ্ট গুলো লুকিয়ে রাখি
আনন্দগুলো থাক জুড়ে থাক।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনএই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন