একদিন যদি আমি দূরবিদেশ সমুদ্রজলে
ফেনা হয়ে ভাসি বসন্তরাতে -কাননে আসি নাকো
তোমাদের মাঝে ফিরে আর উল্লসিত কোলাহলে
একদিন যদি তুমি কারো হয়ে সরে দূরে থাকো।
যদি ফাগুনের আগুন ঝরা নিশীথে মনে পড়ে
ক্ষণিকের অবহেলায় কোন এক পথহারার;
যদি কোন তারা খসে পড়ে তোমাকে একা করে
ভোরের শিশির ঝরে মুক্তোর মত পদ্মপাতার।
তোমার ক্ষীরের মত দেহ,ধূসর চিবুক ,হাত
ঘুমিয়ে থাকে স্নিগ্ধ হয়ে বিম্বিসার রাতে
যদি ভাসো প্রেম জোয়ারে সৃজে রাঙা প্রভাত
যদি আমি থাকি নাকো আর কোন চক্রবাকে।
একদিন যদি আমি হই দূর আকাশের তারা
তুমি লক্ষীপেঁচা স্তব্ধ নিশীথে নির্বাক নিদ্রাহারা।
-------------------------
বিঃদ্র এটি ১৮ মাত্রার সনেট।তিমির হরণের কবি জীবনানন্দদাশের "একদিন যদি আমি" কবিতার কিছুটা মিল পাওয়া যাবে।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



