যদি সীমাহীন অযোগ্যতা নিয়ে হারিয়ে যাই নীলে
যদি মিশে যাই অসীম শূণ্যতার মাঝে যেখান থেকে ফিরে
কেউ আসে নাকো আর-যদি উছুলিয়া উঠি সমুদ্রের সফেদ ফেনায়
নিশীথ পূর্ণিমার রূপালী আলোকচ্ছটায় –মরুভূমির মরুঝড়ে ক্যাকটাসে
ধূসর ধূলিকনায় -পথিকের তৃষ্ণার্তবুকে রুদ্ধশ্বাসে চরম অনিশ্চিত পথচলায়,
যদি কোনদিন মনে পড়ে ভোরের শিশিরের নিরব হারিয়ে যাওয়ায়;
যদি শীতের রাতে হিম হয়ে আসে তোমার কোমলতা, উষ্ণতা অন্বেষণে!
যদি কোন দিন হয় সাধ মরবার- যদি ভাবো মায়াপুরীর রহস্য উন্মোচিত করুক তোমার- কোন উৎসুক প্রাণে
যদি চাও তোমাকে উদ্বেলীত করুক কার্তিকের পূর্ণিমারাত- জ্যোৎস্না স্নানে ম্লান হোক শব্দ নিস্তব্ধতায় ।
মানবজনমে মিশে থাকা কিছু অনুভূতি –স্নায়ুস্পন্দন কিছুটা অনুরাগ- লাল নীল সাদা
তার চেয়ে সে কী ঢের ভাল নয়! মিলে মিশে হই একাকার পদ্মপাতার জলে রংমহলে
আমাদের উদাসী প্রাণ ছড়িয়ে ছিটিয়ে থাক অভিসারে সবুজে-আঁধারে-নীলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



