আবার মানুষ হও
১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমাদের বুঝিনা আমরা
কি চাও তোমরা?
তোমাদের দেহে কি লাল সবুজ নেই
মনে ক্ষত নেই-প্রিয় হারার
জ্বালা নেই?
হায়েনার তীব্র আক্রমনে
ক্ষত বিক্ষত বাংলার চূয়ান্ন হাজার বর্গমাইল
সেসব মনে নেই?
শত মায়ের আর্তনাদ---
শতবঞ্চনা
দানবের প্রলয় নাচন জিঘাংসার কুৎসিৎ উল্লাস
মসজিদে মন্দিরে দুহাত তুলে বঞ্চিতের ফরিয়াদ
লাশ কাটা ঘর
সারার বাংলার পথ ঘাট প্রান্তর
কত নিষ্পাপ শিশু!
কত সাধনার যিশু!
কত নদী রক্ত!
কত বেদনার নীল
কত অগনিত লাল
ভুলে গেছো আজ সব?
দানব কখনো মানব নয়
দানবের জন্য তাই মানবতা নয়।
এ আমাদের অযৌক্তিক দাবী নয়
বিচারের কাঠগড়ায় রায় হয়েছে - এ ন্যায্য অধিকার
কোন চেতনা আজ ধারণ করেছো
দানব বাঁচাতে মাঠে নেমেছো-মানুষ মারছো
এ নৈরাজ্য মেনে নেয়া যায় না
তোমরা থামো
হানাদারদের দাসত্ব থেকে মুক্তি লাভ করো
স্বাধীন হও
দেশের মানুষকে শান্তি দাও
উদযাপন করো এ বিজয় জনতার
এ বিজয় স্বাধীনতার চেতনার-
আবার মানুষ হও
দেশকে ভালবাসো
দেশের মানুষকে ভালবাসো।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন