চাল -ডাল -নুন
শুকনো খাবার — পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট
অথবা খাবার স্যালাইন
এগুলো দিয়ে ঝুড়ি ভরে ফেলার উদ্যোগ নেয়া যায়
সেই ঝুড়িটি ব্যবহৃত হবে দূর্যোগ মোকাবেলায় ।
এটি অব্যর্থ উদ্যোগ হতে পারে—
সফলতা সে তো স্রষ্টার হাতে অন্য কাহাতে নয়
উদ্যোগী প্রাণ স্রষ্টার প্রিয় কথাটি তাৎপর্যময় ।
দারিদ্র বিমোচনে অথবা
অনাহারীর খাদ্যযোগানে
একটু অগ্রসর হওয়া ,
মহামূল্যবান জীবন বাঁচাতে পারে
এর চেয়ে মহতী উদ্যোগ আর কি হতে পারে?
মাত্র এক কেজি খাদ্য দ্রব্য
কিংবা ওষুধ -পথ্য ;
অনায়াসে দান করা যায়
তারপর কয়েকজনকে অনুপ্রাণিত করা
দান করা ও পরবর্তী মনোনয়নে
যারা ওভাবে কর্মপন্থা চালিয়ে যাবে।
এ ভাবে মানুষ দাঁড়াতে পারে মানুষের প্রয়োজনে।
এভাবে মানবতার বৃত্ত রচনা করা যায়
দূর্যোগ ,দূর্ভোগ অথবা দূর্ভাগ্য মোকাবেলায়।
এটি মহৌষধ হতে পারে
জীবন সাজাতে ,জীবন বাঁচাতে
অথবা আর্ত— পীড়িতের সেবায়।
প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোতে মানবতার পরিচয়
মানবতার সেবায় নিবেদিত যিনি তিনিই মহামানব— মহাশয় ।
------------------------------------------
এটি এক্স্ট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা , আমিনুর রহমান ভাই , মৃদুল শ্রাবণ, একুয়া রিজিয়া শিপু ভাই ,ঘুড্ডির পাইলট ,স্বপ্নবাজ অভি,কাল্পনিক ভালবাসা ,কান্ডারী অথর্ব ,স্নিগ্ধ শোভন,কুনোব্যাঙ প্রমুখ সহ যারা এ কাজে সরসরি অংশ্রগ্রহন করছেন তাদের সবাইকে উৎসর্গ করা হলো্ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

