ক্ষমতা তুমি দারুন লোভী
খাও ,,যা পাও একাই সবই।
তোমার লকলকে ঐ জিভে
অধিকার যায় দেবে,
নির্লজ্জ সব কাজের মাঝে
লজ্জা নাহি পাও ।
পেটুক তুমি উদরপূর্তি খাও।
টাকা কড়ি ,সোনার ঘড়ি
নাকের নোলক, রঙিন শাড়ী
যখন যেটা পাও — উদর্ পূর্তি খাও।
ক্ষমতা তুমি দারুন অন্ধ
লজ্জা নাহি পাও ।
মুখে তুমি মায়া কান্নার প্রবোধ গড়
কাজে তুমি মানুষ মারার কবর খোঁড়
লজ্জা নাহি পাও।
মানুষের বেশে অবশেষে
মানুষ তুমি খাও
স্বাধীনতার বুলি বলে
গনতন্ত্র খাও ।
পুকুর চুরি করে তুমি
সাধুর বেশে চাও ।
ক্ষমতা তুমি স্বেচ্ছ্বাচারি
মিছেই তোমার আহাজারি
কাদের ঘিরে রাজাকারী
নিত্য করে যাও ।
ক্ষমতা তুমি মিথ্যে ঘেরা
ক্ষমতা তুমি ছন্নছাড়া
ক্ষমতা তুমি উদোর পিন্ডি বুধোর ঘাড়ে
নিত্য চাপিয়ে দাও;
ক্ষমতা তুমি চরম স্বৈরাচার
গণতন্ত্রের বারবি কিউ খাও ।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





