স্বপ্নের এডিলেডে আমরা যে মাতোয়ারা;
স্বপ্নের সাফল্য অবশেষে দিল ধরা ।
অনবদ্য ব্যাটিঙে দূর্দান্ত বোলিঙে
বৃটিশের দূর্গ পরাজয় মেনে নিল ।
দেখ কি কান্ড !
বিশ্বকাপ ক্রিকেটে তোমরা প্রচন্ড !
এটাই শেষ নয় ;জয়যাত্রা শুরু হলো
নক আউটপর্বে ;প্রত্যাশা বেড়ে গেল
এই দলের প্রেরণা ষোল কোটি তাজা প্রাণ
বলে মেলে উইকেট ব্যাটে মেলে শতরান ।
আজকের বিজয়ে মেতেছি তাই উৎসবে
বাংলার টাইগার অনন্য এই ভবে ।
এভাবেই দিনে দিনে সেইদিন আসবে
বাংলার টাইগার সাফল্যে ভাসবে ।
রুবেলের তান্ডবে বিজয়ের উৎসবে
আমরা যে মাতোয়ারা - স্বপ্নের সাফল্য
অবশেষে দিল ধরা । অভিনন্দন টাইগার
পরাজয় নয় আর । বিজয়ের উৎসবে
আমাদের আনন্দ ;এবারে বিশ্বকাপে তোমরা
যে প্রচন্ড ।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




