
গোপন সুখ গোপনেই বুঝে নিলি
সবটুকু কেমন উজাড় করেই পেলি।
যক্ষের মত
আগলে রেখেছিস সাধনার অবয়বখানি;
নজর যেন না লাগে,
কারো মনে সাধ যেন না জাগে;
এ বাহু এই প্রেরণার ঠোঁটে ,
একার করেই সব নিতে হয় নিবি !
ধূসর মলাটে পুরে প্রেমের শিহরণ;
কেন যে হারানোর এত ভয় তৃষিত ঠোটে - ঐ মন;
সাধনার চিলে কোঠায় তুই যে আদরের ধন ,
আদরে আদরে ভরে দিই তোর মন;
তবু কেন অবজ্ঞা ভরে দিস জনমনে!
নিঠুরিয়া প্রেম ভরা ফাগুনে;
অনন্তযৌবনে ।
ফোড়ণ কাটিস চোখে— প্রেম ঢেলে দিস বুকে;
গোপন সুখপ্রেম ,গোপনেই বুঝে নিলি
এভাবে সবটুকু প্রেম উজাড় করে পেলি ।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





