এই জীবনের লক্ষ্য কি ?
তা ভেবেছি বহুদিন ।
জীবনের যে চক্র আছে দেখছি প্রতিদিন ।
জন্ম থেকে মৃত্যু
গ্রীষ্ম থেকে শীত
সবই চিরন্তন নিয়মে চলছে ঠিক ঠিক।
শিশু থেকে বৃদ্ধ জীবনে
একই নিয়মে
বিধাতা এ জীবন সাজিয়েছেন পরম যতনে।
যৌবনের রাগে যে জীবন মিথ্যে ছলনায়
শেষটাও তার ছন্দপতন দারুন নিঠুরতায়।
যাদের জীবনে আছে পরকাল ,অনন্ত আখেরাত
তাদের জীবনে ভর করে নরক ভীতি স্বর্গের অভিলাষ ।
একই জীবন একই সুরে গাইছে যেন গান
তবু কেন এত ভেদাভেদ মনে তোমাদের শোধালাম ।
যারা ভাবেন স্বাধীন তারা মেধা ও মননে
তারা কি ভাই স্বয়ংসম্পূর্ণ মানবসমাজ বিহনে।
স্রষ্টা যখন সৃষ্টি করেছেন পরিপূর্ণ জীবন বিধান
সেসব নিয়ে স্বাধীন ভাবা কতটুকু অর্থবান ।
সময় ফুরিয়ে যায়
বিদ্যুৎ বেগে প্রায়
জীবনও যায় ফুরিয়ে ;
ক্ষুদ্র সময়েই সঠিক লক্ষ্যে
যেতে হবে বাধা পেরিয়ে ।
এই জীবনের লক্ষ্য কি তা
তা ভেবেছি প্রতিদিন
সময় যে ভাই মুক্তোর মত দামী
অপচয়ে মূল্যহীন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

