তোমরা দুঃখ করো মৃত্যুতে
তোমরা উদযাপন কর জন্মতে,
তোমার জন্মতে যার মৃত্যু
কেমনে অক্ষিপটে আঁক সেই চিত্র?
এ জগতে দিন রাত কিছু নয়
তবে কেন সময়ের উপাসনা ?
তারিখ মাস বছর গুণে গুণে
কেন দুঃখ শোকের আল্পনা ?
জন্মিলে মরতে হয়
এ যে চিরন্তন সত্য ভেবেছো নিশ্চয়।
আজকের এই ক্ষণে জন্মেছেন যে সুধীজন
ভেবেছেন কি তিনি এ ক্ষণেও হয়েছে মরণ তাই শোকার্ত শতজন।
এ জগৎ আশ্চর্য এক ভেলা
সুখ দুঃখ এখানে যুগপৎ বাঁধিছে কাফেলা।
কর্মগুণে মানুষ হয়েছেন বরণীয়
সময় তারে কভু করেনি স্মরণীয়।
মানুষই সৃজেছেন সুখ দুখের গান
সেই মানুষে মানুষে হয় যে বিভেদ আসমান সমান ।
ইতিহাসের সোনালী পাতায় দৃষ্টান্ত থেকে যায়
আজকের এই দিন তেমনই হবে হায় !
আনন্দ বেদনার কাব্য হয়ে করবে এ দিন খেলা
তাকে ঘিরে মানুষে মানুষে ঝগড়া ফ্যাসাদ মেলা ।
সময় থাকেনা থেমে —সময়ের পরিক্রমায়
জীবনবৃক্ষে মৃত্যু ঘন্টা নামে ।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



