এ কেমন ছদ্মবেশ তোমার
এ কেমন পদচারণা !
পর্দার আড়ালে লুকিয়ে থেকে
এ কেমন জীবন যাপনা !
কেমন অশরীরী তুমি ! কোথায় কর বাস?
কেন দূরে থেকে থেকে ভালবাসা করছো উপহাস।
এত যে বিগলিত প্রাণ______গেয়ে রবীন্দ্রগান
বিলাইছো সুরের মূর্ছনা
তবে কেন মানছো না ?
কেন ভালবেসে —নাওনা টেনে কাছে
রূপের অহং ভুলে —ভুলে সকল যাতনা ।
আজকের এই দিনে
ভালবাসার শত লালগোলাপ দানে
শুভেচ্ছা তোমায় প্রিয়ে
আনন্দে কাটুক সারাদিন তোমার —সুখের পরশ নিয়ে ।
আমাদের বাগানে তুমি যে কলতান
তোমার কলরবে মুগ্ধ কত শত প্রাণ !
সুখে থাকো আজীবন জ্ঞানের আলো ছড়িয়ে
সকল আঁধার দূর করে দাও সকল বাধা যাও পেরিয়ে।
-----------------------------------------------------------
সুপ্রিয় আকাশলীনাকে জন্মদিনের লালগুলাপ শুভেচ্ছা । এই দিনে তাঁর সুস্থতা ,দীর্ঘায়ু , উত্তোরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি ।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



