আমার কিছু শব্দ আছে
তোমার স্মৃতির অভিধানে
তাতে কিছু প্রচেষ্টা আছে —আছে নিরুত্তর সময় প্রশ্নবানে
চায়ের কাপে —অনলাইনে —মুঠোফোনে
কয়েকটা মাইল পথ চলা আছে
কখনো বন্ধুর পথে —কখনো হতাশার গহীন বনে—আনমনে
অনেকগুলি বাধা আছে —পারিপার্শ্বিাক সমীকরণে।
ক্ষুধার্ত কিছু সময় আছে —ভালবাসা প্রমানে;
তাতে নিরলস অলস সময় আছে
হতাশার কাব্য নিরসনে।
বেদনার নীল রং আছে —আছে প্রেরণার সবুজ রং;
তাতে আশা নিরাশার ভেলায় চড়ে কাটিয়েছি কতক্ষণ
আমার কিছু অনুভূতি আছে তোমার অনুভূতি বনে
আমার কিছু আয়ু আছে তোমার আয়ুর সনে ;
তাতে একটা আকুতি আছে — আকাশের উপারে প্রায়
তুমি চাইলেই সে কিছু নয় —হাতের নাগালটায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


