
আমি যাবো বান্দরবানে
বর্ষার প্রবলবর্ষণে __ভূমিধ্বস হয়েছে ওখানে ।
এখন আছি বন্দর নগরী চট্টলায়
এখানে পাহাড় ধ্বস হয়েছে আমিনটিলায় ;
মরে গেছে এক মধ্যবয়সী নারী,
মরে গেছে গোয়ালের গরু___ ভেঙে গেছে বাড়ী
শান্তি নগর পাহাড় ধ্বসে মরে গেছে ৭ খান !
পাহাড়টির গায়ে বেশ কিছু ভয়ংকর ফাটল দেখে চেহারা হলো ম্লান।
ঠিক মসজিদটার দিকে খাড়া ঢাল বিপদের লাল সিগনাল হয়ে
চোখ রাঙাচ্ছে আশংকা- সেটিও হতে পারে বিধ্বস্ত যে কোন সময়ে।
অপরিকল্পিত বসত গড়ে মানুষ আর প্রকৃতির বিনাশ আনছি ডেকে
তাই প্রকৃতিক দূর্যোগ নাম হলেও মানুষই বেশি দোষী প্রকৃতি থেকে।
বান্দরবানে রয়েছে দেশের সর্ববৃহৎ ল্যান্ডস্লাইড আশংকা,
সাঙ্গু নদীর তীরে পাহাড়ের ফাটল ঘিরে হয়তো মরণ বাজাবে ডংকা ।
সেখানে লামা আর কয়েকটি জায়গাতেও মরে গেছে কত তাজা প্রাণ
কক্সবাজার টেকনাফ আর মহেশখালিতে ঘর বাড়ি ভেঙে খান খান।
আমাদের অপরিকল্পনা মৃত্যু ডেকে আনে
আমরা পহাড় কেটে কেটে করছি দুর্ঘটনা সবখানে।
অতি বর্ষণে ভুমি ধ্বস হয় ঠিক
তবু জীবনের বিনাশে আমাদের ভূমিকা অধিক ।
আমাদের হতে হবে আরও সচেতন
ভয়ানক কোনখানে আরনয় আবাসন ।
আমার আছে মনে___ দুখের বান্দরবানে
কি যেন যাতনা তোমার _____ আমি যাবো সেখানে ।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


