
বিরহী হৃদয় কান পেতে শুনো
হারানো অতীত নিয়ে নীরব প্রার্থনা নয় কোন
জনসমুদ্র দেখবে না পলাতক মুখ
চাতক প্রাণ কেবল শুনবে সেই চিরচেনা আহবান
যখন প্রতিবাদী কন্ঠ করবে সুতীব্র চিৎকার
হয় এখন অথবা কখনো নয় !!!
এতেই নিহিত জীবনের সঞ্জীবনী উপাখ্যান ;
জীবন বেঁচে থাকেনা অনন্ত সময়।
প্রাণবন্ত জীবন হোক কাম্য
যতক্ষণ এ দেহে আছে প্রাণ
জীবনটা হোক প্রশস্ত মহাসড়কের সমান ।
যেখানে গাড়ী চলে মুক্ত বিহঙ্গের মত
বাঁচতে চাই বাঁচার মত
দৃঢ় পদে দন্ডায়মান যে
এটি তার কবিতা।
বিরহিত কখনো হারাবেনা বিশ্বাস
আসছে কঠিন সময়...
নতুন কোন ভুল করা চলবে না তাই ।
নিয়তি অনুকলে থাকেনা প্রতিদিন ।
এখনই সময় মাথা উঁচু করে দাঁড়াবার
ভাঙা যাবেনা , মচকানো যাবেনা ...
ঘৃণাভরে জীবন থেকে সময় নেই পথ হারাবার ।
এখনই সময়
জীবনটা গড়ার ...
জীবনকে করোনা মরণসম ।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



