সুপ্তোত্থিতা
১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্থিতি জড়তা টেনে ধরছে বেশ
শীতনিদ্রা কেটে গেলেও থাকছে তার রেশ।
তন্দ্রাদেবীর রুপোর কাঠি
সেজেছে বেশ পরিপাটি
তাতে কি আর আসবে ঘুম ?
জেগে থেকে আকাশটা আজ
নদীর বুকে দিচ্ছে যেন চুম।
রুপোলী আলোর চাঁদটা যে হায়
দুচোখ মেলে কেমন তাকায়
এমন মধুর ক্ষণে কেমন সবুর মনে
ভালবাসার ফাঁদ পেতে আজ
ফেললো বেঁধে তোমায় আমায়।
আর হবে না ঘুম
মাসি পিসি দিলেম ছুটি
এবার হবে ধুম ।
কাজের মাঝে হারিয়ে গিয়ে
দশজনাকে সঙ্গে নিয়ে
ব্যস্ত সারাক্ষণ।
ভাগ্যদেবী আয় না ছুটে
দেখবো মোদের কে যে রুখে!
নতুন সকাল আনবো মোরা
এই করেছি পণ ।
তোমার মধুর আহবানে
দেব সারা সবাই জানে
নতুন করেই করবো শুরু
হংসমিথুন যেমন !
অধরা আর থেকো না
এই হৃদয়ে সেই ঠিকানা
যার খোঁজে কেটেছে বেলা
চাতকের মতন ।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮

বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।
চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮
এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্যযতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে...
...বাকিটুকু পড়ুন
যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন