
যার পথ বেঁকে গেছে তোমার অবহেলায়
যার চলা থেমে গেছে নিদারুন প্রবঞ্চনায়
সে কেমন করে করবে শুরু নতুন পথচলা
কেমন ভার হবে তার মনের কথা বলা
ভেঙে গেছে যার ডানা বুক পাজরের হাড় ছ’খানা
কেমন করে নতুন ভোরে খুঁজবে ফিরে সুখের ঠিকানা
মনের মিলন হয়েছিল হয়তো প্রথম কথার ছলে
নিজের প্রেম এড়িয়ে গেছো প্রবঞ্চনার জালে।
কোথায় তোমার বন্ধু সখী কোথায় তোমার প্রেম
তুমি আমি গড়তে পরিনি একটি কমন ফ্রেম।
খ্যাতি তুমি খুব চেয়েছো মিথ্যে ম্যুহে পরে
ভালবাসা বলির পাঠা তাই আততায়ি খপ্পরে।
আকাশটার আজ বেশ অভিমান মেঘে গেছে ভরে
বৃষ্টি হয়ে কাঁদবে বোধ হয় প্রেম যমুনার চরে ।
দুই পথের যাত্রী এখন মোরা ভিন্ন দিকে চলি
মনে মনে অতীত গাঁথা শোক নদীতে ঢেউ তুলি।
পৃথিবীটা গোলাকার আর বেশি বড় নয়
উল্টোদিকে চলতে গেলেও হয়তো দেখা হয়।
কার গন্তব্য আমি আর কার গন্তব্য তুমি
কে আপন কে পর জানেন অন্তর্যামী ।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



