বান্দরবানের দূর্গমপথে
২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পথের বাঁকে ভূবন বোকা’
ডুপিটিলা টিপাম রাখা
আমের বাগান পাখির গান
উঁচু নীচু পথ আবার সমান।
ঐ তো নদী সাঙ্গু ছোটে
পাহাড় ফেলে সমুদ্রতটে;
নীলাচল আর সীতাপাহাড়
সুখের বাতাস মনের আহার।
মেঘলায় জলের আধার
ঝুলন্ত সেতু কেবলকার।
চিম্বুক চূড়ায় মেঘলা ক্ষণে
মেঘেরা ভাসে প্রফুল্লমনে।
নীলগিরির উঁচু চূড়া
রূপের আধার দুচোখ জুড়া’
মনের বনে দেয় যে দোলা
বগালেকের দুর্গম পথে
চলছে ছোটে
ক্লান্ত পথিক দলে দলে।
কেওকারাডং তাজিনডং
ভ্রামুক মনে মাখায় রং
পাহাড় কন্যা ঝরণা ধারা
বৃষ্টি জলে নাইবে তারা
প্রকৃতি প্রেমে প্রেমিক যারা
রূপে তার পাগলপারা।
এমন রূপের বান্দরবানে!
একটি প্রশ্ন জাগে প্রাণে
রূপে যার মুগ্ধ সবাই;
আর কতকাল অবহেলায়
থাকবে পড়ে অগোচরে?
মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ড আর
গেন্টিঙের চেয়ে বান্দরবান বেশি সম্ভাবনার।
জ্ঞান অন্বেষণ আর পর্যটনে
বান্দরবানই দেশের সেরা ।

সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন