
কামার কুমার জেলে তাঁতী
কৃষক রাজমিস্ত্রী মেহনতি ..
তাদের শ্রমে ভিত্তি করে
আজকের এই অর্থনীতি
গড়ছে প্রাসাদ অট্টালিকা;
তাদের কথা কেউ কী ভাবে?
জনা কয়েক মালিকজনের
বেড়েছে কেবল মেদভূড়িটা।
কত শ্রমিক মরছে খেটে!
তৃষ্ণা বুকে ক্ষুধার্ত পেটে ।
তারাও তো মানুষ সৃষ্টি জগতের সেরা
তবু কেন জীবন তাদের বঞ্চনাতে ঘেরা।
অর্থনৈতিক নিরাপত্তা আছে কী তাদের?
তাইতো মনে প্রশ্ন ওঠে
ভাগ্যে তার ক'টুকু জুটে।
শ্রমিক দিবসের এই হোক শ্লোগান
শ্রমিক যেন পায় ন্যায্য প্রতিদান ।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৭ রাত ৯:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






