সোনার ময়না ঘুম আসে না রাতে
তাকে নিয়ে ব্যস্ত সারারাত বাড়িসুদ্ধ লোকে।
মুখে তার ফোটেনি কথা বয়স মোটে তিন (মাস)
তবু সবাই তার সঙ্গে কথা বলায় ব্যস্ত সারাদিন।
উত্তরে তার মধুর হাসি কিংবা মায়ার কান্না;
ও টুকোই অনেক দামী যেন হীরা চুনী পান্না।
সে যে মোদের সবার প্রিয় সোনার সুখ পাখি
পরম আদরে পাখিটিরে তাই বুকে করে রাখি।
অনেক রাতে আমরা যখন তিনজনাতে দরজা এঁটে ঘরে
মা বাবা মোর পাশের ঘরে থাকে যেন নির্ঘুম প্রহরে।
সোনার পাখি উঠলে কেঁদে কোত্থেকে এসে এক নিমিষে প্রায়!
মা আমার কোলে লয়ে শোধাবেন তারে কি হয়েছে দাদু ভাই।
তার তরে মনের ভুলে করলে ফেলে কেউ একটু অসতর্কতা
অন্য সবাই ভীষণ রেগে ঐক্যজোটে বাজাবে তার বারোটা।
এমনি করে তাকে নিয়ে সবে সুখের বিড়ম্বনায়
চন্দ্র সূর্য সব একাকার নক্ষত্রও যেন ঘুম হারায়।
ঘুমপাড়ানি মাসিপিসি কোথায় লুকিয়ে থাকে?
সোনামনির রাতের ঘুম গেছে হারিয়ে কিনবো কোথা থেকে?
নিশিথিনী মায়াবিনী রূপটি যে তার ফিকে
শুনো যাদুরখনি,জেগে থেকে ছুটোনা তার দিকে
তোমার জন্যে আনতে পারি পরীর দেশের রানী
রাতের বেলা ঘুমোও যদি এই যে সোনামনি ।

সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৭ রাত ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



