somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

শেষের কবিতা

২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নৈবেদ্য কামনা দূরবর্তী কোন বেদনা দ্বীপে। হতাশার বিস্তীর্ণ আকাশে বিজলীর আলো আশার সঞ্চারণ করেনা। সে আলো আধারির খেলা সুশীতল বৃষ্টির পূর্বাভাস নাও হতে পারে। হয়তো বা প্রলয়ের আগমন ধ্বনি তা । তাতে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে সমুদ্রের উর্মিমালা স্নাত মনপুরা দ্বীপ।

জোনাকির আলোক জ্বলা রাত সে তো আধারের বিভীষিকা। নক্ষত্রের রাতে চন্দ্র লুকোয়। পৃথিবীর বুকে নক্ষত্রের আলো উদ্ভাসিত করে না রাতের আঁধার। তৃষিত হৃদয় খুঁজে ফেরে কেবল পূর্ণ শশি। প্রখর সূর্যে মানুষের কোলাহলে ঘুমিয়ে থাকে কাব্য সাধনা। তাকে খুঁজে পাবে ঘন সবুজে; নির্জনে। হোটেলে রেস্তোরায় রবীন্দ্রসারণীর সান্ধ্য আয়োজনে থাকে না নিখাদ প্রেম। প্রেম খুঁজে নির্জনতা। রাতের গহীনে শূণ্যতা নেমে আসে নিশি জেগে থাকা প্রজাপতির দু’চোখ জুড়ে। সে শূন্যতা পূরণ হয়না দূরে টিপ টিপ জ্বলতে থাকা প্রদীপের আলোক বিচ্ছুরণে। যে আলো আলেয়া সেজেছে মিথ্যে ছলনায় অধরা থেকে গেছে অলিক ভালোবাসায়, হৃদয়ের সব অর্ঘ্য পদদলিত করে কেবলি কুহেলিকা হয়েছে অযাচিত বেদনার সঞ্চারণ, যেহৃদয়ের সবটুকু নিয়ে গেছে সে, তা কিভাবে থাকবে টিকে সংসার সংগ্রামে? শত আঘাতে দমে যায়নি যে ভালোবাসা তাকে কেন মিথ্যে প্রহসনে দূরে ঠেলে দেয়া। নিখাদ ভালোবাসা কেবলই যেন উপেক্ষিত ছেড়া দ্বীপ সেন্টমার্টিন প্রবাল দ্বীপে।তাই কবির চোখে হতাশার আধার নেমে আসে। কলমের কালি পদ্ম হয়ে ফোটার ফুসরত পায় না। যারে ঠেলে দিয়েছো দূরে হৃদয়টা কেড়ে নিয়ে সে ভালো থাকে কারে নিয়ে? তারপরও মিথ্যে প্রহসন! বাংলা বিশেষণের অন্যায্য ব্যবহার! অক্ষত ভালোবাসা কি থাকতে নেই মর্তের অবনীতে?

হিসেব নিকেশে কি পেলে? আবারো মেতে উঠেছো গণিতের খেলায়। সব কিছু দিয়ে যে বেসেছে ভালো তাকে তবে অবজ্ঞাই দিবে ! ভালোবাসার তবে এই পরিণতি তোমার বিবেচনার কাঠগড়ায়! জেনে রেখো এই জীবনে নেই কোন পাপ। তবে কেন ভালোবাসা যাবে বিফলে?

২২টি পদ্য দিয়েছিগো তোমায় এক নিশীথে। পদ্য তো নয় যেন হৃদয় নিংরানো রক্তগোলাপ। সঙ্গে ৫টি নীল পদ্ম! ১২টি লাল! সকাল— সন্ধ্যা দিয়েছি উজাড় করে; দিয়েছি সুদীর্ঘ নিশীথ কাল। শরতের কাশফুল, বর্ষার মেঘ, শীত-গ্রীষ্ম সব দিয়েছি— গড়েছি কাব্যের মহা সমাবেশ। বিরহ কি তবে এর পরিণতি! কত বিকেল ধ্যানমগ্ন থেকে তবে এই প্রতিদান ! এটি হবার নয়!

আমি নই আর কবি, অন্য কারো। আমার নেই অন্য কোন কবিতা বুঝতে তো পারো। আমি না হয় এ দোষ করেছি। তোমার কাছে বার বার ফিরেছি। এবার তুমি ভাবতে পারো সব মস্তিষ্কের নিউরণ অথবা পদ্মা-মেঘনা-যমুনা; অথবা মানস সরোবর থেকে উৎসরিত তটিনী। গন্তব্য একটাই!

তবে কি তুমি নও বঙ্গোপসাগর ! রাশি রাশি উর্মিমালার হৃদস্পন্দন যেথা নিত্য আয়োজন।

কোন এক মেঘনা নদী— এক ইচ্ছে মোহনা — একটি সাগর, সুখের আকড়। নচেৎ নৈঃশব্দের শঙ্খনীল কারাগারে...




সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৬
১৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×