মহান ডিসেম্বর
০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলার মাঠে-ঘাটে বিজয়ীর আল্পনা এঁকে,
প্রতিবছর মহান ডিসেম্বর আসে শীতের কুয়াশা মেখে।
পরাধীনতার হয়েছিলো যবনিকা
সোনার বাংলাদেশে—এই মহান ডিসেম্বরে।
জনতার বুকে তাই আজও বাজে বিজয়ের শ্লোগান
পরের দাসত্ব শৃঙ্খল পায়ে নহে কেহ নতজানু আর।
দৃপ্ত কন্ঠে বলি— উর্ধ্ব করি শির
আমরা বিজয়ী বীর;
ইতিহাস বলে সে কথা
আর নহে গোলামী আর নহে নিরবতা।
হয়ে যাক এই পণ,
সকল অসুর ধ্বংস করিবো মিলে বাংলার জনগণ।
বাংলার ঘরে এসেছে আজ সেই মহেন্দ্রক্ষণ।।
দিগ্বিজয়ী ডিসেম্বরে এই হৃদয়ের গভীরে
ধ্বনিত হয় বারে বারে
“আমরা বীরের জাতি মাথা নত করিনা
পদ্মা—মেঘনা—যমুনা বিধৌত বাংলা অববাহিকাতে।”
বীর বাঙালীর অধিকার নিয়ে করে যে যড়যন্ত্র
সবাই মিলে ধরবো টুটি চেপে তার—
আছে মনে এই বিশ্বাস—
... ... ... ...
আবারো এসেছে ডিসেম্বর শীতের চাদর গায়ে
প্রিয়ার হাত ধরে হাঁটবো সারা বেলা
আজ বাংলার প্রান্তরে —নাঙা পায়ে।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন