শীতকাল ও বিজয়ী বর্ণমালা
০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতকাল দখিনের জানালায় রবির আলোকছটা—
দারুন মিষ্টি লাগে,
অবশেষে এসেছে শীতকাল—
জমেছে শিশির—
সবুজ ঘাসের ডাগে।
শীতের পিঠা, লেপ—নকশীকাঁথা’
ঘুমপুরী লাগে যে বেশ উষ্ণতা মাখা।
সব থেকে লাগে ভালো
চাঁদের আলো—পূর্ণিমা রাতে;
যেথা তুমি-আমি দু’জনাতে, একটি ছবি
ভালোবাসার পটে আঁকা।
এই শীতেও দুঃখ আছে যার ললাটে
কষ্টে যারা —মরছে যারা
নিদারুন শীতে।
তাদের তরে বাড়াবে যে কর
শীতোবস্ত্র দানে।
তাদের তরে মোর পুষ্পমঞ্জুরী
শ্রদ্ধামাখা । 
বিজয়ী বর্ণমালা বিদ্রোহী বাংলা বর্ণমালা, তুমি অপরূপ ব্যঞ্জনা
তৃষ্ণা মেটাও প্রাণে সৃজিয়া মধুর দ্যুতনা।
সুপ্রিয় বাংলা বর্ণমালা—
মোরা আকন্ঠ করি পান— অ, আ, ক, খ;
মনের ভাব প্রকাশে তুমি যে অবিসংবাদিত।
তুমি অনন্য অসাধারণ,
তুমি যেন প্রিয়ংবদার সুমিষ্ট দু’ঠোঁট, দখিনের বাতায়ন।
তুমি মহান একুশের অমরগাঁথা গান,
সব ক’টা জানালা খুলার আহবান।
এক সাগর রক্ত পেরিয়ে তুমি ৭১’র বিজয় অভিযান।
তোমার সুধা পানে রবীন্দ্রনাথ হয়েছিলেন কবি,
লালন হয়েছিলেন ফকির, নজরুল বিদ্রোহী,
জীবনান্দ দু’দন্ড শান্তি পেয়েছেন— রূপসী বাংলায়
তোমার কাব্য সুধা অন্বেষণে রুপোলী জোছনায়
আমি পেয়েছি খুঁজে — আমারো পরাণো যাহা চায়।
সুপ্রিয় বাংলা বর্ণমালা!
তোমার সাধানায় আমি জিতেছি অপরাজিতা এক ফুল,
হৃদয়ে তার বাংলাদেশ—কন্ঠে বুলবুল।
সুপ্রিয় বর্ণমালা, তুমি লাল-সবুজ পাতাকা নীল আকাশের গায়;
পতপত করে উড়ো তুমি— দখিনের উতলা হাওয়ায়।

সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২

আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুন