
ফেলে দাও কলম
ফেলে দাও কলম
ফেলো খাতা—
ছিঁড়ে ফেলো—কবিতার পাতা।
তারপর ফেলে দাও
হাতে নিয়ে ছুঁড়ে তা-ফ্লোরে।
তার নেমে যাও
আরামের বিছানা ছেড়ে—
হাঁটবেনা তুমি
চলবে হামাগুড়ি দিয়ে।
এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা
যা পাবে সব—হাতে তুলে নাও;
সেগুলো ছুড়ে ফেলো
এত কিছুর পরও দারুন উৎফুল্ল মনে
এক ভূবন হেসে
তুমি হৃদয় কেড়ে নাও।
এই না হলে বাপ!
তোমার তরে সাতখুন মাফ।

কেনো এতো সংকোচ ?
কেনো এতো সংকোচ?
কেনো এতো জড়তা সখা?
যেনে রেখো প্রগাঢ় বিশ্বাসে —ভালোবাসে হৃদয়
পূর্বাহ্ণে রবির আলো মধ্যাহ্নে প্রখর হয়
অপরাহ্ণে তার শাশ্বত রূপ মধুরতর হয়।
সায়াহ্নে থাকে না রবি,
তবু শশির রুপোলী আলোয় যেনো উদ্ভাসিত সবই।
নিশুতি রাতের আঁধার তার আশ্রয় খুঁজে ফেরে
এমনিভাবে আলো আধারি নিত্য খেলা করে।
যারে দিয়েছো মন খেয়ালি বটের মতন —সুশীতল ছায়া
আছে তবে তার;
লজ্জ্বাবতী লতা কেনগো এত সংশয়!
তবে কি ভালোবাসা তোমার কেবল মিথ্যে অনুনয় !
যে তোমারে বেসেছে ভালো,
ভরসা করিতে পারো তারে
সে পোষাকের মত লজ্জা তোমার করিবে নিবারণ
সতত শোভা তব করিবে বর্ধন ধরাতে যেমতি পুষ্পকানন।
দৃঢ় প্রত্যয়ে ধরে রাখো তারে
রেখোনাকো ব্যবধান;
দৃঢ় বন্ধনে সখি সকল সমাধান।
মানুষে কী বলে তাতে কী আসে যায়?
দুজনার ভালোবাসা অটুট থাকুক— পাহাড়সম দৃঢ়তায় ।

ছবি-নেট।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



