আমি হারিয়ে যেতে চাই
২১ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনারে লয়ে মেতেছো বেশ—
কগজে কলমে হয়েছো মনোযোগী অশেষ—
আমারে লয়ে লিখো তারপর—
অনলাইনে, মুঠোফুনে…
এই কী তবে শেষ!
আ্মাদের কবিতা কি তবে
এতই সীমাবদ্ধ।
সখি কোন সে কারণে ?
এতদিন জেনেছি
ভালোবাসা অসীম আকাশে মুক্ত বলাকা।
আমি দেখিবো না পূর্ণিমা
আমি অন্বিষেবনা রূপকথার অপরূপ রূপ
আমি দেখিতে চাই এক মানবীর অবয়ব।
ভালোবাসিবো তোমারে
তোমার হাতেই রাখিবো এ হাত;
ওষ্ঠে মিলাবো ওষ্ঠ প্রিয়া
তব যৌবন জলে ভিজবো সরারাত।
তারপর মরণের উপারে...
তবেই তো ভালোবাসা
সীমাহীন—অশেষ।
যদি কাছেই না আসো
তবে কেমন ভালোবাসা—বাসো।
শুধু কথার মায়াজালে
বাঁধবোনা তোমায়.
তোমাকে করাবো পান
এক পেয়ালা সুখ..
তোমার ভালোবাসা স্নানে
শুদ্ধ হয়ে- ভুলে যাবো সব অতীত শোক।
তোমার জলে নাইতে নেমে কাব্য হবো
ছন্দ হবো-গোলাপ ফুলের গন্ধ হবো
ভ্রমরসম মন্দ হবো—
বর্ষার অথৈ জলে দেখার হওড়ের মত
নদে-জলে মিলে মিশে একাকার হবো।
ক্রমাগত মরিয়া হয়ে চৈত্রের বুকফাটা
জমিনের মতো—চৌচির হবো;
অতঃপর তোমার ভালোবাসা জলে
বর্ষার জমিনের মত ভিজে যাবো
তোমার করে শীতের শিশির ভেজা
শিউলিফুলের মালা হবো।
বসন্তের কোকিল হবো
ফাগুনের আগুন জ্বালা সন্ধ্যা হবো।
আমি সন্নাসব্রত করিনিকো পালন
হয়নিকো আমি হাসন রাজা অথবা লালন।
আমি কবিতা লিখি তোমারে লয়ে
উদাসীর বাতায়নে মত্ত হয়ে;
আমি হারিয়ে যেতে চাই তোমার রোমন্থনে;
আমি বাঁধনে জড়াতে চাই ওগো তোমারে
ভ্রমরের গুঞ্জনে।

সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৭:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুন
আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন