পাঠানো শেষ ডিজিটাল ছবিটা
২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কতজনে চেয়েছিলো
কতজনে চায়নি;
অদৃষ্টের পরিহাস
কাছে তারে পাইনি।
মনে মনে ভালোবাসা
হয়েছিলো জানিতা;
দ্বিধাদ্বন্দ্বে পরিণয়
ব্যর্থতায় মানিতা।
আমরা যে ক্রমাগত
দূরে সরে গিয়েছি;
তবু হৃদয় বন্ধনে
অটুট যে থেকেছি।
আমার পাঠানো শেষ
ডিজিটাল ছবিটা;
বলে দেবে সবকিছু
বুঝবে যে তুমি তা।
বেদনার পত্রখানা
তাই আর লিখিনি;
ছবিটাই বলে দিবে
নাপাবার যাতনি।
ফ্যাকাশে সে চেহারাতে
বলিরেখা যে স্পষ্ট;
অনায়াসে বুঝা যায়
না পাওয়ার কষ্ট।
তৃষ্ণাভরা দুনয়ন
বলেছে কি তোমারে?
এ হৃদয়ে অন্যকেহ
গড়েনি আবাস যে।
ব্যথাভরা অবয়ব
এ কারণে পাঠানো;
ভালোবেসে মুছে দাও
বেদনার মাতামো।
একটাই প্রেম তুমি
বাকী সব বানানো;
দূরে ঠেলে দিতে প্রেম
সুবিন্যাসে সাজানো।
বিলম্ব আর করোনা
ওগো প্রাণ সজনী;
কাছে টেনে নাও মোরে
হয়ে মোর ঘরণী।
বানোয়াট সব কথা
এখনি ভুলে যাও;
বিশ্বাসে মেলায় বস্তু
কথাটি মেনে নাও।
হৃদয়ের ছোট্ট ঘরে
আমারে ঠাঁই দাও।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪

ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১ভুমিকা ১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর...
...বাকিটুকু পড়ুন
রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ...
...বাকিটুকু পড়ুন