বিভ্রম
২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুড়ো খেক শিয়াল ধান্দাবাজ
ধান্দা তার নানান বাহানায়
করবে বিয়ে সোনার মেয়ে
ধান্দাবাজির ফাঁদে ফেলে।
কাকের মুখে থেকে খাবার
যেভাবে সে নিয়েছিলো কেড়ে।
কাকের কা কা নাকি বিশ্বসেরা
স্তুতি শুনে কাক উঠেছিলো গেয়ে
মুখ থেকে খাবার তখন যায় পড়ে
বুড়ো খেক শেয়ালের লোভী অধরে।
তেমনি করে বুড়ো শেয়াল
উঠলো বলে সোনার মেয়ে
কত্ত বড়!— তবু মাথা তার গড়বড়
ছোট্ট খোকার সঙ্গে শোভা পায়না তারে।
এসব শুনে সোনার মেয়ের বিশুদ্ধ প্রেমের
ভিত্তিটাও ক্ষণিকের তরে উঠে নড়ে
মনে তার বাধে বাসা বাজে কানে একই কথা
আদতে সে কত্ত বড়ো!
কেবল বুড়ো শালিক তার যোগ্যতরো!!
মিথ্যে বন্দনা করে সোনার মেয়েরে করবে বিয়ে
বুড়ো শিয়াল তার দুরভিসন্ধি
লুকিয়ে রাখে কায়দা করে।
লালসার গ্রীবা তার
সোনার মেয়ের রূপের তরে।
সোনার মেয়ে হবে কি বিভ্রম?
মস্তবোকা কাকের মতন।
বন্ধু তার হোকনা তরুন
তারও আছে অমিত সব সম্ভাবনা;
সবার আগে নিখাদ প্রেম
গোটা পৃথিবীও যার তুল্যনা।
বুড়ো শেয়াল ধান্দাবাজ
তার থেকে ওগো সোনার ময়না
একটু না হয় তফাতে থাক;
সোনার মেয়ে সোহাগমাখা
অভিসার তার কাব্য ঘেরা—
বুড়ো শেয়ালের ধোকায় পড়ে
হবে কি সে ভালোবাসা ছাড়া।
এমনি করে সোনার মেয়ের
নামটি রবে ইতিহাসের পাতায় লেখা।
তাকে নিয়ে কবিতা তাকে নিয়েই যত গল্প;
তাকে ঘিরে রবির কিরণ— চাঁদের আলো
পাঠকের সব কল্প।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুন
আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন