somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

আমিও পরখ করতে জানি

২৮ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমিও পরখ করতে জানি
আমি রাজা তুমি রানি ...
পৃথিবীর এ জলসা ঘরে
আমাদের প্রেম কাহিনী,
বিরাজ করে কবিতার খাতায়
আমাদের প্রেম সেথা প্রজাপতির মত
কখনো বা উদ্ধত হ্যামারের মতো ।
অবসরে ক্লান্তি যখন
ভর করে, কবিতা আমায় প্রশান্তি দাও
রতির সুখে সেথা যেন স্বর্গবিরচন
... ... ... ...
সে ছিলো আমার প্রস্তাবণা
তুমি বুঝোনি তখন, খুব সাহস করেছিলে
অবিশ্বাসী ঠোঁটে বলেছিলে
কিসের প্রথা? তা বড্ড সেকেলে এখন।
যা হবার এমনি হবে খোপায় যেমন ফুল।
আমার বিশ্বাসী চোখে সরষে ফুল তখন
তবুও দিয়েছি ফুল, বসন্ত বিলাসে,
হাটুগেড়ে সেই বিনয়ী প্রস্তাবনা ফাগুনের আকাশে।
তারপরও বুঝলেনা অথবা বুঝলে
অথৈ সাগর ! নীল আকাশটা খুঁজলে।
তবু প্রেম থেমে থাকেনি
আকাশলীনা, পৃথিবীর সব সত্য মিথ্যে হলেও
আমরা সত্য,
সূর্য ওঠে সূর্য ডুবে
তবু আমাদের ভালোবাসার নেই উদয় অস্ত।
আমরা কপোত কপোতি
সেখানেই স্বর্গসুখ, সেখানেই সৃষ্টির আনন্দ
ওখানে কবিতার সৃষ্টি
আষাঢ়ের বৃষ্টির মতো ঝরে পরে...
এক সমুদ্র জল নেবে কি তুমি?
তাও দিতে পারি, তোমাকে ভালোবাসার জলে আজীবন
ভাসিয়ে দিতে পারি, তোমার ছোট্ট নদী
কার তরে প্রবাহিত হয়? সে কি আমারই নয়!
আমি ছাড়া তুমি বিরাণ ভুমি।
নক্ষত্রের আকাশে তুমি আমার রতির সুখ
আকাশের মত অনন্ত ।
আমিও পরখ করতে জানি
যতোবার আমি রাজা তুমিই রানি
আমাদের বন্ধন চিরন্তন এমনি ।
উৎসর্গ: ঢঙ্গী
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:০৫
১৪টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×