
আজ তুমি ব্ড্ড কঠিন পথে চলছো
যেখানে যাও কেবল শোকের ছায়া।
ব্যর্থ মানবজীবন তবে বুঝাতে চাইছো
যেখানে সহজে হয়না যা চাও তারে পাওয়া।
ভালোবাসা অসীম হলেও তা বদ্ধ ঘরের মতন
ঘরের সীমা পার হলে হতে পারে তার পতন;
শেয়ার ব্যবসা তাতে তো এক মহাক্যালেংকারী
নিজের বেলা ষোল আনা প্রেমিকের কোমড়ে বাঁধো দড়ি।
সব ছাড়া যায়, যায়না তারে ছাড়া,
অলিক সন্দেহ মনে ক্ষণিকের ঘৃণা ধরা।
তারপর ভালোবাসা যায় আরও বেড়ে
বেড়ে যায় দ্বাররুদ্ধ অবনীর কড়া নাড়া।
যারে তুমি বাসিয়াছো ভালো সে তোমারই আছে
মিথ্যে সংশয়ে কেবল অবলা মন কষ্ট পেয়েছে।
অবশেষে খোঁপায় খোঁপায় তোমার ফুলেল সমাহার
আনন্দ চিত্তে ওটা নাচের সাজে প্রেমের আবদার।
হ্যা, ভালোবাসা বাস করে সবার উপরে সখি
মাথার খোঁপা উপমা আর ফুলও ঠিক তাই
নদীর দু'কূল আছেগো সোনার ময়না পাখি
আমাদের ভালোবাসার কূল কিনারা নাই।
ছবি: নেট
উৎসর্গ : তুমি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
