
মাহে রমযান আসিতেছে আমাদের ডাকিতেছে
স্রষ্টার কৃপা লাভ যেন করিতে পারি এইমাসে।
রমযান মাহিনায়
পাপের পাহাড় করিবেন ক্ষমা প্রভু
স্রষ্টারে ডাকিলে ব্যর্থ হবেনা কভু
বিশ্বাসী বান্দায়—
দিনভর রোযা আর রাতভর ইবাদত
তার সাথে হলে যোগ মানবের খেদমত
তারাবীর নামাযে স্রষ্টার তুষ্টি যে
রমযান তাই রহমতের বৃষ্টি যে।
নফলের মর্তবা এইমাসে ফরযের সমান
রমযান মাসের তাই করি আজি গুনগান
মাহে রমযান পেয়েও পেল না যে জন ক্ষমা
তার চেয়ে হতভাগা নেই আর কোন জনা।
মাহে রমযান আসিতেছে আমাদের বলিতেছে
জান্নাত যেন করি লাভ এই মহিমান্বিত মাসে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৮ রাত ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



