
একদিন এদেশ সবার সেরা হবে
বাংলার আকাশে উড়িবে স্যাটেলাইট
পথে পথে থাকিবে সুন্দর মোজাইক।
আরও হবে পাতাল রেল পাতাল রাজপথ
একনিমিষে যাবো চলে টেকনাফ থেকে তেতুলিয়া
লাগিবেনা চলার পথে কোন যানজট।
আকাশ ছুঁয়া প্রাসাদ হবে
মাঠে ঘাটে ফুলের বাগান থাকবেনা আর ঝড় তুফান
অশুভ রাজনীতি কেন্দ্র করে;
থাকবেনা কোন লোড শেডিং
পেটপুড়ে খাবে সবাই, থাকবে সবার মাথা গুজার ঠাঁই,
সুরম্য সব অট্টালিকার পরে ।
ধর্ষক আর খুনিদের ফেলবে ছূড়ে আস্তাকুড়ে
সততাই সর্বোৎকৃষ্ট পন্থা সেই পথে চলবে সবাই
দেশের মানুষ বুক ফুলিয়ে বলবে কথা স্বাধীনচেতা।
তর্ক বিতর্ক চলতে পারে করবে তা পরস্পরে শ্রদ্ধাভরে
আর তর্কশেষে বলবে সবাই আমার সবাই ভাই ভাই
আমাদের এই বাংলাদেশে।
জনে জনে থাকবে না কোন বিভেদ
সবার সঙ্গে কহিবো কথা রইবো নাকো আর দূরে
বীরজনতা, দূর করো হে ,দূর করো প্রভেদ - মিলন মন্ত্রগানে।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৮ রাত ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


