দশমাস দশদিন মায়ের উদরে—
পুষ্টি লাভ করে,
চব্বিশ মাস তাঁর স্তন্য পান করে,
আরো কতোবছর ধরে আমাদেরে
তিলে তিলে গড়েছেন আমাদের মা;
আরাম আয়েশ তুচ্ছ করে
এমন দরদী আর কেহ নেই ভবে
ঋণ তার হবেনা আর শোধ কোনোদিনো,
স্রষ্টার কাছে তাই এই মিনতি,
অগতিরে করো গতি;
হয়না যেন কোন অবিচার
আমার দ্বারা জননীর প্রতি।
জানি জননীর চোখে ঘুম আসেনা আজো
সন্তান তাঁর আছে কেমন
কী করিলে থাকিবে ভালো এই ভেবে।
মাতো বুঝেনা কিছু সন্তান ছাড়া
শ্রদ্ধা জানাই তাঁরে —তাদেরে
এজগত সংসারে আরও যত নারী আছে—
তাঁরাও মায়ের জাতি;
তাঁরাই জগতের বাতি, থাকে না যেন অনাদরে।
স্রষ্টার কৃপায় সতত থাকুক ভালো মা
এ মম মিনতি প্রাণে আজিকের এই দিনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


