কবি কহেন
০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জেগেছে মানুষ— বাংলার মানুষ
কূর্ণিশ করো তারে—ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে
মানুষের বিপ্লবী রক্তে আগুন লেগেছে
বাঁধভাঙা জোয়ারের মতো।
জেগেছে বাংলার মানুষ!!!
সাবধান হুশিয়ার
ছল চাতুরী প্রবঞ্চণা নয় আর।
মানুষেরে আর নহে তির্যক বাক্যবান
জুলুমের প্রতিবাদে মজলুমের চোখে
লেলিহান বহ্নিশিখা আজ ভাস্বর ।
অমোঘ শক্তির উত্থানে
আজ কহিছেন স্বয়ং ঈশ্বর।
এবার থামতে হবে— এবার নামতে হবে
ক্ষমতার মসনদ থেকে—
সময় ঘনিয়ে এসেছে
মহেন্দ্র ক্ষণ আসিতেছে।
কোন পথে যাবে—
কোন পথ দিয়ে নেমে যেতে হবে অথৈ সমুদ্রে
ভেবে নিতে পারো
প্রহসনের বিচার অনেক করেছো
এবার শীঘ্রই তোমাদের বিচার হবে,
বিবেকের ধ্বজা ধরে
কড়ায় গন্ডায় হিসেব চুকোতে হবে।
তোমরা বিচার করতে ভালোবাসো
জনতার কাঠগড়ায় সুপ্রিয় নির্মম বিচার
তোমাদের দরজায় প্রতীক্ষার কড়া নাড়ে।
শুনতে কী পাও ?
বাংলার বাতাসে—বর্ষার মেঘলা আকাশে
ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে
সুনামির মতো ফুঁসলিয়া উঠিতেছে বাংলার মানুষ।
এবার হবে গণ অভ্যুত্থান,
এবার হবে গণতন্ত্রের পুনরুত্থান—
চেতনার ধ্বজা ধরে।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১

শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।
ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ।
স্নিগ্ধ বাতাস দোলা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন