কেমন দেশ গড়বি তোরা ও আমি নাকি হিংসে করি
০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেমন দেশ গড়বি তোরা কেমন দেশ গড়বি তোরা,
কেমন তোদের স্বপ্ন ?
মনের মাঝে সুপ্ত সেসব
মনে মনে নিতেছিলি তার যত্ন।
অবশেষে বুঝেই গেলি
দূরারোগ্য ব্যাধিতে স্বদেশ
ভীষণ রকম আক্রান্ত।
পড়ার টেবিল ছেড়ে তোরা
রাজপথে নামলি-প্রতিবাদমুখর হয়ে
অনিয়মের লাগাম ধরে
জুরছে টান মারলি।
আগামীতে,
তোরাই দেশের কর্ণধার
তোরাই দেশের রত্ন।
পাপিষ্ঠদের ঘাড় মটকিয়ে
পারবি তোরাই করতে পূরণ
গণতান্ত্রিক দেশগড়ার স্বপ্ন।
আমি নাকি হিংসে করি আমি করেছি বৃক্ষরূপন তোমরা ইটের ভাটা,
আমি ব্যস্ত পরিবেশ রক্ষায় তোমরা খুঁজেছো টাকা।
টাকার লোভে কাটলে মাটি
যা কেনেছো তারও বেশি-
ধানক্ষেতগুলো হয়ে গেল বদ্ধ জলাভূমি
এখন তোমাদের নাকি আছে অনেক টাকা,
নতুন করে করেছো ইটের ভাটা ।
ফলের গাছে ফল ধরেনা নষ্ট হয়ে যায়
বৃক্ষরূপন কর্মসূচী ব্যর্থ হলো তাই।
টাকার পেছন ছুটতে গিয়ে বিবেক বুদ্ধির মাথা খেয়ে
কেবল দেশের ক্ষতি করলে
আমি নাকি হিংসে করি - ন্যায্য প্রতিবাদ করলে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন