
নয়নমণি, যাদুর খনি,
তোরাইতো এই দেশের ভবিষ্যৎ
তোদের জন্যই মাথার ঘাম পায়ে ফেলে
রোজ করছি মেহনত—
বাসযোগ্য করবো ধরা— তোদের তরে
তোদের জন্যই করেছি মোরা
এমনতরো শপথ।
রাজনীতির গোলক ধাধায়
পাপিষ্ঠরা সব গোল যে বাঁধায়—কায়দা করে
প্রতারণায় নিত্য হাসে —বিশ্বপ্রতারক।
এবার তোরাই দেখিয়ে দিলি— তোরাও পারিস
অনেক বড়ো দায়িত্ব নিয়ে —সফল হয়ে
প্রবঞ্চকের মুখে দিয়ে কালি।
পরিবর্তনের ধ্বজা ধরে
চলরে এবার এগিয়ে চলি—অপার সম্ভাবনার পথে
এই কথাটি রাখিস মনে—সমৃদ্ধ এক বাংলাদেশ গড়তে হবে।
এবার না হয় একটু থাম
নতুন পরিকল্পনা নিয়ে আবার না হয় জাগবো সবে
দূর্ণীতিবাজদের সবে কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
দেশের সমৃদ্ধি আসবে তবে।
বিচারপতির কঠোর বিচার —যেদিন হবে
জনতার আদালতে—
সেদিন অনিয়ম থাকবে না আর।
দায়িত্বশীলতার বর্ম গায়ে—দায়িত্বপালন করবে সবে।
মানবের বাসযোগ্য একটি দেশ
এমনি করেই গড়তে হবে ।
................................
ছবি: এরা আমার বন্ধুর ছেলে।
Az Sumon Basai neye ja. Ey deshe kono bichar nai.
Akhlaque Hassan Ha dosto...ora beshi somoi chilo na....bar bar jaite chai...tai niye gesilam..
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


