মহাখালী থেকে যাত্রা শুরু
শেষ হবে সীমান্তবর্তী এলাকায়
সুদীর্ঘ পথ ক্লান্ত দেহ
তবু আটকাতে পারবে না কেহ আমায়।
আমি বলেছিলাম প্রেমিক হিসেবে
আমার অনুপযুক্ততা সুষ্পষ্ট হলেও
বাবা হিসেবে আমি হবো সবার সেরা
অনিরাপদ সড়ক আমাকে ফেরাতে পারবে না।
অফিসে কাজের প্রচণ্ড ব্যাস্ততা
আমাকে দমাতে পারবে না।
আমি যাবো আমার সন্তানের কাছে
আমার ব্যাকুলতা আকাশ ছুঁয়েছে
আমি যাবো তার কাছে
আমি সহিতে পারি যাতনা পাহাড় সমান
আমি সহিতে পারি না তার যাতনা
তিল পরিমান।
আমি প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেবো
তবু এদেশ ওর বাসযোগ্য করে যাবো।
এ আমার দৃপ্ত অঙ্গীকার !!
ওর মাঝেই সুখ খুঁজে বেড়াই
ও হাসলে পৃথিবীর বুকে
আমার চেয়ে সুখী কেহ নাই
ওর চোখের জলে আমি যাই গো মরে।
কতদিন দেখিনা ওকে!
কত সুদীর্ঘ সময় মনে হয় ,
হাটিনা ওর পাশে।
স্রষ্টা তোমার নামে করিলাম যাত্রা শুরু
তওফিক দাও খোদা এই ফরিয়াদ করি
আমি যেন নিরাপদে পৌঁছতে পারি
সন্তানের কাছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



