
জনতা এবার—রুখে দেবে
জনতা আবার — ঘুরে দাঁড়াবে।
আর একটিবার মানুষ হবে
বঙ্গবন্ধুর স্বপ্নমাখা —সেই একাত্তরের মতো।
একটি ফুলকে বাঁচাবে বলে
সবাই যে আজ বাঁধনহারা। বুকে তাদের স্বাধীনতা
মুখে তাঁর মুক্তির শ্লোগান।
প্রাসাদ ষড়যন্ত্রে আর কতকাল!!
বন্দী রবে গণতন্ত্রের —ঐ পতাকা হাতে,
একাত্তরের বীরাঙ্গণা মাতা—
বঙ্গবন্ধু যাকে
ভালোবেসে নিজোকণ্যার মতো
স্নেহের পরশ দিয়েছিলো—
শোকের আগষ্ট মাসে
কারাগারে বন্দী থেকে শোকের মাত্রা দিলো বাড়িয়ে।
আর কত কাল রাখবে তাঁরে জিম্মি করে?
মানুষের গণতান্ত্রিক অধিকারের মতো—লোকের চোখে
দিয়ে ধূলো—বীরজনতা ফুসছে এখন
অন্যায় আর সহিবেনা কেহ! থাকিবে না আর
জনবিচ্ছিন্ন দ্বীপে—
জনতা এবার —মুক্তি চায়
কারাগারে বন্দী মায়ের—
শঠের জেলখানা থেকে
—মুক্ত বিহঙ্গের মতো গণতন্ত্রের পতাকা হাতে।
অনেক হয়েছে প্রবঞ্চণা—এবার তাকে ছাড়তে হবে
মুক্তি চাই! মুক্তি চাই!! আর কোন ছাড় নাই!!!
অনেক হয়েছে বাড়াবাড়ি—ভেঙে গেছে হাটে হাড়ি
এখন তা সবাই জানে। বিলম্ব কাম্য নহে কারো।
বয়সের ভারে ন্যুজ
——একাত্তরের বীরাঙ্গনা
———— কারাগারে বন্দী আজো।
এবার তাকে ছাড়তে হবে প্রবঞ্চনার কয়েদখানা থেকে
জেগেছে বীরজনতা—মহান একাত্তরের মতো
মনে তাদের একই ব্রত—গণতন্ত্রের মুক্তি চাই
অন্যথা হলে রক্ষা নাই—কবিতা এইখানেই শেষ
এটাই হলো চিরো উদ্ধত—রুখে দিবার বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



