somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

পাতানো , প্রতনু ও প্রত্যাশা নিরাপদ ভালোবাসা

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পাতানো

বিধাতা কী কেবল —তোমাদের করে
দিয়েছেন দায়ভার?
তোমরা তাই রেফারি!—তোমরাই খেলোয়াড়!!!


খেলার আগে ম্যাচ পাতিয়ে দিয়ে
—প্রমোদ গুণ;
প্রতিপক্ষের বিরুদ্ধে এভাবে তোমাদের
লড়াই করিতে— নেই সংশয় কোন।


দূর্ণীতির টাকায় পকেট ভর
কড়ায় গণ্ডায় হিসেব কষে
ক্ষমতার মসনদে বসে—


তোমাদের চোখে— জনতার
নেই কোন অধিকার ।

পারিবে না তারা কোন কথা বলিতে
রায় দূর্লভ—জগৎশেঠ করে বাস
—তোমাদের ঝুলিতে; জনতার
মাথা ঘুরে তাদের প্রলাপ বুলিতে।

তোমাদের ক্ষমতাচ্যুত না করলে
তোমাদের দাঁড় করানো যাবে না আর
বিচারের কাঠগড়াতে—প্রতিপক্ষের দফরফা
তোমরা করেছো—নিজো স্বার্থ চারিতার্থে
বিচারপতিকে চাকুরীচ্যুত করেছো
বিনা বিচারে অগণিত মানুষ—তোমরা জেলে ভরেছো।

এক নেতা এক দেশ— নেই গণতন্ত্রে
জনতার অধিকার প্রতিষ্ঠিত করতে দিয়ে
উজ্জীবিত হও— গণতন্ত্রের মন্ত্রে ।



প্রতনু ও প্রত্যাশা

একজন রাজা ভাগ্যবান
তার দুই রানী —জানের জান।

একজন ক্ষমতার মসনদে বসলে
অন্যজন থাকে প্রিজন সেলে—
রাজার ললাটে একজনের
বিয়োগ ব্যথা অন্যজনের ভালবাসা মেলে।

দুই জনকে একসাথে যেন ভালোবাসা মানা!!
এ কেমন প্রেম—রাজার মনতো মানে না।

একজন রূপে সেরা তো— অন্যজন কর্মগুণে;
রাজার মনে—
দু’ জনেই ময়না পাখি—সমানে সমানে।

এক জন রাজা শ্রেষ্ঠ কবি
রানী যেন বুঝে না —বুঝে শুধু পদবী।
রাজা হলেন শৌর্যে বীর্যে সবার সেরা
কে পারে রুখিতে তার অগ্রযাত্রা।

রাণীদের বাণীতে ভালোবাসার হাতছানিতে
কত মধু মাখা যে—
সময়ের মহেন্দ্র প্রহরে
একদিন রাজা করবেন আরোহন
ক্ষমতার স্বর্ণ শিখরে-

তাদের ভালোবাসার পদ্মাসনে রাজাই বসবেন
বাকী সব প্রহরী—
আর কেহ পারবে না গড়িতে মধুমাখা সুর লহরী —
শত চেষ্টাতে, এ আমোঘ সত্য
রাজার ভাগ্য স্রষ্টার নিজ হাতে গড়া যে।




নিরাপদ ভালোবাসা

আমাকে নিরাপদ ভালোবাসা দাও
আমাকে সম্ভ্রমের সঙ্গে— কাছে টেনে নাও।
লোক দেখানো ভালবাসা ভালো নয়
ভালোবাসা পাখি— সঙ্গোপনে মধুরতরো হয়।

কে এল কে দেখলো কার ঈর্ষায়
সবকিছু ভেস্তে গেলো—এসবের হিসেবে
ভালোবাসা মেলে না—মেলে শুধু বিচ্ছেদ।

কামনার জঘনে মহেন্দ্র লগনে
তুলিবো পাল—অনেক যতনে
আমরা যে মাণিকজোড়—মেধা আর মননে
দৈহিক গড়নে—ভালোবাসা বুননে।

অযাচিত সন্দেহের করো হে শিরোচ্ছেদ।






ছবি- নেট


সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪
১৩টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাল হাদাদ (Baal Hadad): প্রাচীন নিকটপ্রাচ্যের ঝড়দেবতা, রাজশক্তি ও ধর্মীয় ইতিহাসের এক বিস্তৃত বিশ্লেষণ (পর্ব–২)

লিখেছেন রাকিব আর পি এম সি, ২১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:০১

অধ্যায় ৫ : হারিয়ে যাওয়া নগরীর প্রত্যাবর্তন — কীভাবে উগারিত আবার পৃথিবীর সামনে ফিরে এল

চিত্র ৩: প্রাচীন উগারিত নগরীর একটি শিল্পসম্মত পুনর্নির্মাণ (আনুমানিক খ্রি.পূ. ১৪০০–১২০০)

১৯২৮ সালের বসন্তে সিরিয়ার... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×