আর কতোকাল চলবে খেলা হাসি খেলায়
আর কতোকাল বাঁচবে তুমি বলো ?
এমনি করে চাতকচোখে সন্ধ্যা ঘনিয়ে এলো।
কতো রবির উদয় হলো কতো গেলো অস্ত
কানামাছি ভু ভু করে কতো সময় হলো বলো নষ্ট।
এমন ঘুর লাগা সন্ধ্যায়, ওগো পূর্ণিমা চাঁদ জোছনা তোমার চাই
হাজার কবিতা বেকার হলে বলবে লোকে কী?
ভালোবাসার মরণ হলে কবিতার মেয়ে কবিতা ছেড়ে
পড়বে তুমি কী?
কবিতা লিখে পাঠিয়ে দিলাম—তোমার ঠিকানায়
ভালোবেসে ধন্য করো—করোনা সময় অপচয়
___________________মিথ্যে অহমিকায়!
দিনে দিনে এই তুচ্ছ জলবিন্দু
ভালোবাসার মন্ত্রযপে গড়েছে এক সিন্ধু।
ভালোবাসায় নাইতে তোমার
এই চাতকচোখে বলো আর কতো জল চাই!!
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


