somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিম আনোয়ার
পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

জন্মদিনের কবিতাগুলো

২৬ শে মে, ২০১৯ সকাল ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জ ন্ম দি ন

আজকের এই দিন
ভীষণ রকম ঠান্ডা;
হিমেল হাওয়ার মিষ্টি আমেজে
তাই ভরে গেছে মনটা।

আজিকে কী তবে বিশেষ কোন দিন?

প্রখর রোদের চোখ রাঙানো নেই
ভ্যবসা গরমের—অস্বস্তি নেই
রোদে পুড়া কাব্যগুলো সযতনে
রেখেছি তুলে শিকেতেই।

আজ আমার জ ন্ম দি ন
আরাম কেদারায় গা এলিয়ে বসে থেকে
আনন্দলোকে শস্তির নিঃশ্বাস
ফেলার একটি দিন।



অনুভব

আমার মা থাকেন দূরে বাবাও ঠিক তাই;
এমন বিশেষ দিনে
মনের মানুষ—আমার কাছে নাই!!
দূরে থেকে সে কী কেবল
আমার কথাই ভাবছে?
মনে মনে সে কী কেবল
আমায় কাছে ডাকছে?
অভিযোগের বাগানে তার এতদিনে
হয়তো ফোঁটেছে লাল গোলাপ
তাইতো মুখে তার ঝরছে মধু শুধু
আজ বকছে না আর প্রলাপ ।


শুধু তোমাকেই

ঝড়ের রাত শেষ হয়েছে
রাত্রীশেষে ঝিরি ঝিরি হিমেল হাওয়া
বেশ লেগেছে; আজিকে ভোরে
আগের মতো অশ্বস্তির ক্ষণটি যে আর নেই!

এমন ক্ষণে আনমনে— ভাবছি বসে
শুধু তোমাকেই।।

প্রশ্ন করি কাটলো কেমন ঝড়ের রাতি?
বেদনা কী ছিলো সাথি?
নাকি ছিলো নির্জনতা..
কেউ ছিলো কী? কেউ না থাকুক
কামনার ঝড় ছিলো কী তোমার বুকে?
আমি না হই কেউ কী ছিলো—ভালোবাসার সংকরণে..

কেউ কী ছিল তোমার মনে—জন্মেছিলো যে এই দিনে
মনের বনে একটি ডাহুক
দূরে থেকেই ডেকেছিল খুব
বোধহয় খেয়াল করোনি
হয়তো তার ধার ধারনি।

কি আসে যায়—একটি শালিক
দিবারাতি করে যদি ডাকাডাকি;
তাই কায়দা করে তারে দূরে রাখা
রংতুলিতে ছবি আঁকা
স্বার্থপরের মতো একা— বেঁচে থাকা!

পৃথিবীটা তবে এমনই হায়
হয়তো বুকে তাতে প্রশান্তি মেলে
এইতো রীতি—ঝড় শেষে অবনীর বুকে
ছুমছাম নিরবতা;

তেমনি ঠিক —হারিয়ে ফেলেছি দিগ্বিদিক
আজও খুঁজি তারে—হৃদয়টা যেন আজ
দিকভ্রান্ত ক্লান্ত পথিক, কোথায় আছে
ধ্রুবতারা? তন্য তন্য করে খোঁজে ফিরি
শুধু তারে—আকাশ ভরা তারার মেলা
বসিয়েছে যেন চাঁদের হাট—জোনাক আলো
তিমির রাতে আশার আলো যেমন জ্বালে
তেমনি করে খুঁজি তারে—ভালোবাসার প্রদীপ জ্বেলে।

আজিকে দিনে রবির কিরণ
ভালোবাসার আবির দিয়েছে মেখে
নীল আকাশের বুকে চাতক চোখে।

ঝড়ের রাতি শেষ তো হলো
বুকে তোমার কামনার ঝড়,
তার কী হলো? তার কী হবে?
একান্ত অনুভবে ; নাকি এবার ভরাডুবি হবে
আমার প্রেমে সংগোপনে!

ওগো রূপকথার রূপে হৃদয়পরি
তুমিতো প্রেম যমুনা—অথৈ সাগর
প্রেমের নেশায় আমি তাতে ডুইবা মরি..

জন্ম ও প্রেম

কেমন করে এসেছিলাম—এ অবনীর পরে
আমার জানা নেই, যুগ যুগ ধরে
তোমার প্রেমের নেশায় যেন রয়েছি বুদ
মনের অজান্তেই;

শুনো বলছি কথা সেই..

দু'চোখ মুদিয়া আনমনে
খুঁজেছি তোমায় কতো!
গুনিয়া গুনিয়া তার হইবেনা শেষ
নক্ষত্রের রাতে— অগনিত তারার মতো।

এই যে এখন—এ মন তুলিছে পেখম
তোমার সঙ্গে করিতে সহবাস;
তুমি রহিলে চিরো অধরা
দূরে থেকে থেকে করছো উপহাস।

কার সঙ্গে রচিবে দোসর
—ভালোবাসার অতন্দ্র প্রহর
কার সঙ্গে বলো?

অজস্র কবিতার মিছিল দেখো দিতেছে শ্লোগান
তার কি হবে বলো?

রঙ্গমঞ্চের খেলাঘরে —কিসের ম্যুহে পরে
কেবল ব্যবধান কাব্য গড়ো
ভেবে ভেবে তাই এই দুই আঁখি ছলো ছলো
যেন বর্ষার জল নদীর দুকূল উপচিয়া পড়ে—তাতে।

তবু বলি ভালোবাসার অগ্রযাত্রা
কেহ পারে না আটকাতে।
এবার হোক জয় —শত বাঁধার হিমালয়।।


অভিযোগ

মিথ্যা অনুযোগে কাটিয়ে অর্ধযুগ
কি লাভ তোমার হলো?—
তোমার কাছে তা আমার অভিযোগ।

আমিতো যাইনি সরে দূরে
পারিযায়ি পাখির মতন করে
তুমিই দিয়েছো ঠেলে দূরে

আমিতো তুমিবৃক্ষে পরগাছা লতার মতো
পরম মমতায় রয়েছি জড়িয়ে —অর্ধযুগ ধরে..





(রচনা কাল ২৫/০৫/২০১৯)

সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৯ দুপুর ১২:৫৬
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×