তাতে আর না করো না
০১ লা জুন, ২০১৯ রাত ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাত্রী অনেক হলো তবু দুচোখে ঘুম আসছে না যে,
কোথায় তুমি করছোটা কি তাই ভাবছি বসে বসে।
আজ সন্ধ্যা বেলায় বৃষ্টি হলো মহেন্দ্র ক্ষণ সৃষ্টি হলো
বৃষ্টির ঝাপটায় শীতল হলো গা হিমেল হাওয়ার সেই ঝাপটায়
তুমি ছিলে না।
মুষল ধারে বৃষ্টি পরে যেন স্রষ্টাতায়ালার অশেষ করুণা
ওগো করুণাময়ী তুমি কি তবে শোকে পাথর কথা বলছো না
থাকলে পাশে তোমার কাছে জেনে নিতাম আসল ঘটনা।
আদরে সোহাগে ভরিয়ে দিতাম কষ্ট তোমার মুছে দিতাম
দূরে থাকায় সেসব পারছিনা।
ভালোবাসা হয় যদি ভুল যদি হয় তা তোমার সাথে
আমি তবু বলবো কবুল গুনবো না হয় ভুলের মাশুল
বলবো শুধু তোমার প্রতি আমার এই ভালোবাসার হয় না তুলনা।
করছো টা কী শুনি রাতের আকাশে তারা কতো?
গুনছো তুমি কী?—এই আমার কথা শুনছো তুমি কী?
ওসব গুনে লাভ কি বলো ভালোবাসার ক্ষণ যে এলো
ভালোবেসে বন্য আমায়— তুমি ধন্য করো না।
লাভ না হোক ক্ষতিতো নেই..তাতে আর না করো না...
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৯ রাত ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপ্সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২

এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন
একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল...
...বাকিটুকু পড়ুন
গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের...
...বাকিটুকু পড়ুন