সুপ্রিয় প্রতীক্ষা
১০ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দমকা হাওয়া—আসলো ছুটে
খোলা জানালার পর্দা দোলে
উষ্ণতা তাই লাঘব হলো
পুলকিত মনে—স্বপ্নজাল বুনে
তুমি এলে কল্পলোকে— কাটে বেলা আনন্দলোকে
আমাকে কি তোমার পড়ে না মনে?
সুপ্রিয় প্রতীক্ষা আমার,
কখনো ভাবোনি বুঝি!
তোমায় নিয়ে কাব্য খুঁজি—অবুঝমনে
অনুক্ষণে; ভেবে ভেবে দু’চোখ মুদি—
অথচ সুচিস্মিতা অলীক তো নও
কেবল স্বপ্নলোকে আবাস যার
তুমি চাইলেই মহেন্দ্র ক্ষণ অমর প্রেমের
তুমি চাইলেই দমকা হাওয়া উতলা মনে
ফুলের সুবাস গায়ে মেখে
তুমি তো অলীক নও— হে বাস্তবতা;
আশার প্রদীপ জ্বেলে এই হৃদয়ের স্বর্গভূমি
একটুকরো সুখ বুকে লয়ে
বয়ে বেড়াও—সন্তর্পনে
ঝিনুকের বুকে মুক্তো যেমন,
আমি কি নই তোমার তেমন?
বিনি সুতোয় গাঁথা মালা
অপরাজিতা—ইচ্ছে ডানায় ভর করে
ইচ্ছেপূরণ এবার হোক—ভালোবাসার মোহনাতে..
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২

এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও...
...বাকিটুকু পড়ুন
একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল...
...বাকিটুকু পড়ুন