ডাহুক পাখি বিড়ম্বনা
১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বল বৃষ্টির ঢল,
রাজপথে ঢেউ তুলে—আর কতদিন
উছলিয়া চপল জলে—ছুটে চলা তোর
তটিনীর মতন
তাতে পথিকের পথচলা—ব্যস্ত নগরে
ট্রাফিক জ্যামে—বন্দী থেকে
অথবা ডাহুক পাখি—নগ্নপায়ে..
এ কেমন নগর জীবন!!
অপরিকল্পিত নগরায়নের অভিশাপে;
উন্নয়নের মহাসড়কে—উন্নয়নের কানামাছি খেলা।
কে উ কী দেবে না খুলে বাঁধা দু’চোখ?
ভূতাত্ত্বিক জ্ঞানের আলোয় উদ্ভাসিত হোক
রাজনীতির গোলকধাঁধা—তবেই জল পাবে নদী
রাজপথে নামবে না ঢল নিরবধি
যেন জোয়ার এলে সমুদ্রের উত্তাল জল—ঢেউয়ের মতন
তাতে ঘন্টার পর ঘন্টা বসে থেকে
করিতে হবে না মুণ্ডুপাত; অভিসম্পাত সময়ের শ্রাদ্ধ করে
সোনার হরিণ সিংহাসনের—বাণী বন্দনা
তবেই হবে—ভূতাত্ত্বিক জ্ঞানের সঠিক প্রয়োগ
অবকাঠামো বিনির্মাণে
মুক্তি দিবে নগর জীবন— দুঃসহ এই নরক যন্ত্রণা থেকে।
প্রিয়তমা ঘুম ভেঙে এবার ওঠো প্রস্ফুটিতো ফুলের মতো
সবাইকে দাও জাগিয়ে সুঘ্রাণে জাগরণি মন্ত্রযপে আমার প্রাণে
প্রেরণা দাওগো ঢেলে নিয়েছি আবার কলম তুলে
এবার ওঠো লক্ষ্মীসোনা কথা দিলাম এবার হবে..
যৌবনের অনুরাগে .
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২

এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও...
...বাকিটুকু পড়ুন
একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল...
...বাকিটুকু পড়ুন